লগইন
আলমডাঙ্গায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণ কাজ  বন্ধের দাবীতে বৃদ্ধার সংবাদ সম্মেলন 
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৭ ডিসেম্বর, ২০২৫ | ০৬:০০ বিকাল ৪৬৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণ কাজ  বন্ধের দাবীতে বৃদ্ধার সংবাদ সম্মেলন 

আদাল‌তের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কাজ করা বন্ধের দাবীতে আলমডাঙ্গায় শাস্তরী খাতুন নামের এক বৃদ্ধা সংবাদ সম্মেলন করেছেন। গতকাল সোমবার তিনি সাংবাদিকদের কাছে উপস্থিত হয়ে এ সংবাদ সম্মেলন করেন।

লিখিত সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেছেন যে, আলমডাঙ্গার ৭১ নং কামালপুর মৌজায় সিএস ২০৯ ও আরএস ৪১ খতিয়ানের হাল ৭৬৩ দাগে তিনি ওয়ারেসসুত্রে ৩৭:শতক জমি পেয়েছেন। সাবেক ৬৭৫ দাগে ৭২ শতক জমির স্থলে আরএস ৭৬১ দাগ হওয়া সত্ত্বেও ওই ৭৬১ দাগটি রেকর্ডভুক্ত না হয়ে ভুলক্রমে ৭৮৬ দাগে রেকর্ডভুক্ত হয়ে যায়। ভুল রেকর্ডের মাধ্যমে  আহম্মদ আলী গং উক্ত জমি খারিজ করে নেন। যে কারণে তিনি আদালতে মামলা দায়ের করেন। মামলাটি এখনও  চলমান রয়েছে। 

সংবাদ সম্মেলনে তিনি আরও উল্লেখ করেন, উক্ত জমি আহম্মদ আলী গং বিক্রির জন্য আব্দুল হাই'র নিকট বায়নানামা করেন। বায়নামাকারী আব্দুল হাই মামলা চলমান অবস্থায় ওই জমি বায়নামা করেই নির্মাণ কাজ শুরু করলে তিনি আদালতের শরনাপন্ন হন। আদালত শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উভয়পক্ষকে নালিশী জমিতে না যাওয়ার ও কোন কার্যক্রম না করার জন্য নির্দেশ প্রদান করেন। 

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আব্দুল হাই উল্লেখিত জমিতে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন বলে তিনি দাবী করেন। ভুক্তভোগী বৃদ্ধা শাস্তরী খাতুন সংবাদ সম্মেলনের মাধ্যমে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ও আদালতের আদেশ পালনে প্রয়োজনীয় ব্যবস্থার গ্রহণের জন্য প্রশাসনের নিকট দাবী জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

৭ ঘন্টা আগে
জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

১০ ঘন্টা আগে
গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

১০ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ইসলামাবাদের অঙ্গীকার | স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

১১ ঘন্টা আগে
স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

১২ ঘন্টা আগে
মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

১২ ঘন্টা আগে
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

১৩ ঘন্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।