সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আন্তর্জাতিক প্লেন চলাচল বন্ধ ৫ মে পর্যন্ত, চলবে বিশেষ ফ্লাইট
মাসুদ রানা,সৌদি আরব প্রতিনিধিঃকরোনাভাইরাসের সংক্রমণরোধে চলমান লকডাউনের সঙ্গে সমন্বয় রেখে আগামী ৫ মে পর্যন্ত আন্তর্জাতিক রুটের নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।তবে প্রবাসী কর্মীদের জন্য বিশেষ বিবেচনায় চালু থাকা পাঁচটি দেশের ফ্লাইটের সঙ্গে আজ রাত থেকে কুয়েত ও বাহরাইনের ফ্লাইট চলাচল শুরু হবেবেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একাধিক দায়িত্বশীল কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে এ বিষয়ে জানতে চাইলে বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান বলেন, ‘বিশ্বব্যাপী করোনা মহামারির সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। ফলে এ মুহূর্তে সংক্রমণ ঠেকাতে আগামী ৫ মে পর্যন্ত আন্তর্জাতিক সব রুটে ফ্লাইট চলাচল বন্ধ রাখাই শ্রেয় মনে করেছিতিনি আরও বলেন, ‘তাই শুধুমাত্র প্রবাসীদের জন্য চলমান সাতটি দেশের (সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, সিঙ্গাপুর, কুয়েত ও বাহরাইন) ছাড়া অন্য কোনো আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল করবে না
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
সেন্ট মার্টিন ভ্রমণ | অব্যবস্থাপনা ও অনিশ্চয়তার বেড়াজালে পর্যটকরা
১ দিন আগে
দৈনিক দিগন্ত বাণী ভয়েস ই-পেপার | ২২ নভেম্বর ২০২৬ (প্রথম থেকে শেষ পাতা)
২ দিন আগে
কিশোরগঞ্জের পাগলা মসজিদে দানবাক্স খুলে ৫১ বস্তা টাকা | অতীতের সব রেকর্ড ছাড়ানোর আশা
৪ দিন আগে