লগইন
অসুস্থ্ মনার পাশে শক্তভাবে দাঁড়িয়েছেন বন্ধু-স্বজনরা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ জুন, ২০২৩ | ০৬:০০ বিকাল ৪২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

অসুস্থ্ মনার পাশে শক্তভাবে দাঁড়িয়েছেন বন্ধু-স্বজনরা

রয়েল এক্সপ্রেস বাসের আলমডাঙ্গা কাউন্টার মাস্টার গাফফার আলী মনা। ৪২ বছরের ঝলমলে যুবক। খুব বন্ধুবৎসল, হাসিখুশি। অবসরে বন্ধুদের সাথে নাটক করেন, করেন শর্ট ফিল্মস। 

মনার বাড়ি বন্ডবিল। কিন্তু আলমডাঙ্গার  মানুষের কাছে মনার নানামাত্রিক পরিচয়। মানুষের সাথে নানাভাবে সম্পৃক্ত। সামাজিক ও ব্যক্তিগত পরিচয়ের ব্যপ্তি বেশ বিস্তৃত।  

মনার ভরা সংসার। স্ত্রী, সন্তান, মা-বাবা, ভাইবোনের নিটল পারিবারিক বন্ধন। মনার একার উপার্জনেই

চলে তাদের দু:খ-সুখের দোলায় দোলা সংসার নামের পেন্ডুলামটি।

এ হেন স্বাস্থ্যবান মনার দেহের অভ্যন্তরে ধীরে ধীরে শক্তপোক্ত হয়েছে মরণব্যাধি। তারুণ্যদীপ্ত মনার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। বর্তমানে তিনি ভারতের ভেলরের বিখ্যাত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শীঘ্র তার অন্তত একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে। তার চিকিৎসার জন্য প্রায় ২০ লাখ টাকার প্রয়োজন।  যা তার পরিবারের পক্ষে সংগ্রহ করা অসম্ভব। মনা বর্তমানে তাকে সিএমএমসি হাসপাতালের আইসিইউ-তে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তবে, এই দুর্দিনে বন্ধু সংগঠণ তার পাশে দাঁড়িয়েছেন শক্তভাবে। মনাদের বন্ধু সংগঠণের নাম লিজেন্ড ২০০০। 

তাকে সাহায্য পাঠানোর ঠিকানা:-  নিখীল, বিকাশ নাম্বার ০১৭৭৯৯২০৩৭৯

 রাজীব, বিকাশ +নগত নাম্বার ০১৭১৮৬৫৯৩৬৯

মারুফুল, বিকাশ ০১৭১৮১৮১৭৩২

 ইসতেসাম সোহেল, ০১৭১৭০১১৪৫২।

বন্ধু সংগঠণ লিজেন্ডের পক্ষ থেকে সকলের প্রতি উদাত্ত অনুরোধ জানানো হয়েছে প্রাণপ্রাচুর্যে ভরপুর মনাকে বাঁচানোর মানবিক আবেদনে সাড়া দিতে। উদার হস্তে সহযোগিতা করতে। লিজেন্ড আশা করে সকলের আন্তরিক সহযোগিতায় সুস্থ করে মনাকে হাসপাতাল থেকে ফিরিয়ে আনা সম্ভব হবে। আবার তিনি হাসি কলতানে ভরিয়ে তুলবেন বন্ধুদের আড্ডা আসর।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

৩ ঘন্টা আগে
জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

৬ ঘন্টা আগে
গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ইসলামাবাদের অঙ্গীকার | স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

৭ ঘন্টা আগে
স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

৮ ঘন্টা আগে
মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

৮ ঘন্টা আগে
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

৯ ঘন্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।