লগইন
অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মান প্রকল্প (বীর নিবাস)“র লটারী অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ ডিসেম্বর, ২০২১ | ০৬:০০ বিকাল ১০১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মান প্রকল্প (বীর নিবাস)“র লটারী অনুষ্ঠিত

মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ২০২১-২২ অর্থ বছরের অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মান প্রকল্প (বীর নিবাস)“র লটারী অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গা উপজেলায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পে ৯ জন বীর মুক্তিযোদ্ধার বীর নিবাস নির্মানের জন্য ঠিকাদার নির্ধারণের জন্য দরপত্র আহব্বান করা হয়। ৬ ডিসেম্বর বেলা ১১ টার সময় উপজেলা পরিষদ হলরুমে ৮১ জন ঠিকাদারের দরপত্রের মধ্যে লটারী অনুষ্ঠিত হয়।

লটারীতে চুয়াডাঙ্গার ঠিকাদার প্রতিষ্ঠান রানী ট্রেডার্স বিজয়ী হয়। বীর নিবাস নির্মান লটারী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভ্পাতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ নূর মোহাম্মদ জকু। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকের উপস্থপানায় উপস্থিত ছিলেন ঠিকাদার ব্যবসায়ী আজিবার রহমান, আলা উদ্দিন, আ.স.ম সালাহ উদ্দিন, সফিকুল ইসলাম, মশিউর রহমান, ছমির উদ্দিন, তাইজাল হক, হাজী মো: সোহরাব হোসেন, আব্দুল্লাহ, জাহিদুল ইসলাম প্রমুখ।


আলমডাঙ্গায় ৯টি বীর নিবাস পাচ্ছেন- তিয়রবিলা গ্রামের বীরমুক্তিযোদ্ধা মওলা বকস, রুইথনপুর গ্রামের বীরমুক্তিযো দ্ধা নুরুল ইসলাম, ভাংবাড়িয়া গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের পক্ষে রোজিনা পারভীন ময়না, আসমানখালী গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ হাসানের পক্ষে সাহিদা হাসান, ঘোরদাড়ি বাজারের বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, ঘোষবিলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা দিদার আলী, পুরাতন পাঁচলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, খাসকররা গ্রামের বীর মুক্তিযোদ্ধা শুকুর আলী, ফরিদপুর গ্রামের মরহুম মুক্তিযোদ্ধা আব্বাস আলীর পক্ষে আবুল কাশেম।

প্রায় ১ কোটি ২০ লাখ ৯২ হাজার ৫শ ৬২ টাকা ব্যয়ে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মান প্রকল্প (বীর নিবাস)“র ৯জন মুক্তিযোদ্ধার বাড়ি নির্মান করা হবে। প্রতিটি বীর নিবাস নির্মান করতে খরচ হবে প্রায় ১৩ লাখ ৪৩ হাজার টাকা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৫ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৫ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

৯ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১০ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১০ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১১ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

১১ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১২ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।