লগইন
অতিরিক্ত চুল পড়ার ছয়টি কারণ, কীভাবে প্রতিকার পাবেন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩১ আগস্ট, ২০২০ | ০৬:০০ বিকাল ৪৮৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

অতিরিক্ত চুল পড়ার ছয়টি কারণ, কীভাবে প্রতিকার পাবেন

চুল আঁচড়াতে গেলে স্বাভাবিকভাবে চুল পড়া স্বাভাবিক বিষয়। তবে চুল পড়া যদি স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত হয়ে যায়, তবে সেটা চিন্তার বিষয় হয়ে দাড়ায়। কারণ অতিরিক্ত চুল পড়া মানে চুলের বাড়তি পরিচর্যা প্রয়োজন।

চুল পড়ার কারণ জানা থাকলে তার প্রতিকার করা অনেক সহজ। অতিরিক্ত চুলপড়ার কারণ সম্পর্কে বিশেষজ্ঞ ডাক্তারেরা কী বলেন, চলুন সে সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক -

জন্ম নিয়ন্ত্রণ

নারীদের ক্ষেত্রে অনেক সময় জন্ম বিরতিকরণ পিল বা বড়ি ব্যবহার করা বা এক বড়ি পরিবর্তন করে অন্য বড়ি খাওয়া চুলের ওপর প্রভাব ফেলে। এ ধরনের অধিকাংশ বড়িতে প্রোজেস্টেরন থাকে, যাকে চুল পড়ার অন্যতম কারণ হিসেবে দেখেন বিশেষজ্ঞ ডাক্তারগণ। তাই এই ধরনের ওষুধ নির্বাচনের আগে পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া উচিৎ।

গর্ভাবস্থা

গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন হয়। এতে চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে। গবেষকদের মতে, এই সময় চুল পড়া খুবই স্বাভাবিক একটি বিষয়। তবে স্থায়ী চুল পড়ার সমস্যা দেখা দিলে সেটা অবশ্যই চিন্তার বিষয়। সাধারণত, সন্তান জন্মদানের তিন থেকে চার মাসের মধ্যে এই ধরনের সমস্যার আপনা আপনি ঠিক হয়ে যায়। যদি এমনটা না হয়, তাহলে আপনাকে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিৎ।

খাদ্যাভ্যাসের পরিবর্তন

আপনি এক ধরনের খাবার থেকে নতুন খাদ্যাভ্যাসে অভ্যস্ত হতে চাইলে বা ক্যালরি বহুল খাবার বাদ দিতে চাইলে অনেক ধরনের পুষ্টি উপাদান বাদ পড়ে যেতে পারে। ডাক্তারদের মতে, শরীরের প্রতি কেজি ওজনের ভিত্তিতে প্রোটিন গ্রহণ করতে হয়। প্রতি কেজি ওজনের জন্য প্রায় ০.৮ গ্রাম প্রোটিন গ্রহণ করা উচিৎ। চুল ভালো রাখার অন্যতম চাবিকাঠি হলো নিয়োমিত প্রোটিন গ্রহণ। কারণ চুলের গোড়া প্রোটিন দিয়ে তৈরি। চুল পড়ার অন্যতম কারণ হল প্রোটিনের স্বল্পতা। আপনার এমন টি হলে প্রোটিনযুক্ত খাবার খান।

ভিটামিনের স্বল্পতা

ভিটামিন বি-১২ ও ডি’র স্বল্পতার কারণে চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে। এই দুই উপাদান চুলের বৃদ্ধিতে ও মাথার ত্বকের সুস্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে থাকে। মাংস ও দুধের তৈরি খাবারে ভিটামিন বি-১২ পাওয়া যায়। এই ভিটামিনের ঘাটতি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিয়ে মাল্টিভিটামিন গ্রহণ করতে পারেন।

চুলের ‘ট্রিটমেন্ট’

চুল রং করা, রিবন্ডিং করা, স্টাইলিংয়ের মাধ্যমে চুলের স্বাভাবিক ধরনের পরিবর্তন করা চুল পড়ার অন্যতম কারণ। চুলে যতটা সম্ভব রাসায়নিক উপাদান কম ব্যবহার করা উচিৎ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

২০ মিনিট আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

২ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

২ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।