জাতীয় নির্বাচন ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু
খুলনা সদরের আলিয়া মাদরাসা ভোটকেন্দ্রে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হট্টগোলের সময় মহিবুজ্জামান কচি নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। নিহত মহিবুজ্জামান কচি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ছিলেন এবং নগরের হাজী মহসিন রোড বাইলেন এলাকায় তার বসবাস।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সকালে আলিয়া মাদরাসা একাডেমিক ভবন কেন্দ্রের সামনে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খুলনা সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউসুফ হারুন মজনুর অভিযোগ, মাদরাসার অধ্যক্ষ জামায়াতের পক্ষে প্রচারণায় নামলে তাতে বাধা দেওয়া হয়। ওই সময় অধ্যক্ষ মহিবুজ্জামান কচিকে ধাক্কা দিলে তিনি গাছের সঙ্গে মাথায় আঘাত পেয়ে মারা যান।
অন্যদিকে, জামায়াতের কেন্দ্র পরিচালক মাহবুবুর রহমান দাবি করেন, তাদের নারী কর্মীদের বের করে দেওয়ার চেষ্টায় বাধা দিলে এক ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তার মৃত্যুর খবর পাওয়া যায়। ধাক্কাধাক্কি বা মারধরের কোনো ঘটনা ঘটেনি দাবি করে তিনি সিসি ক্যামেরা পরীক্ষার অনুরোধ জানান।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সাইফুল ইসলাম জানান, ঘটনাটি কেন্দ্রের সীমানার বাইরে ঘটেছে, তাই এটি তার এখতিয়ারের মধ্যে পড়ে না। কেন্দ্রে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এসআই খান ফয়সাল রাফি জানান, উত্তেজনা শুরু হওয়া মাত্রই দুই পক্ষকে সরিয়ে দেওয়া হয়েছিল। একজনকে সিএনজিতে করে নিয়ে যেতে দেখা গেলেও সেখানে কোনো হাতাহাতির ঘটনা ঘটেনি।
খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. পার্থ রায় জানান, মহিবুজ্জামান কচিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তবে তার শরীরে আঘাতের কোনো বাহ্যিক চিহ্ন পাওয়া যায়নি।
এই ঘটনায় খুলনা-২ আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করেছেন যে, জামায়াত নেতার ধাক্কায় কচি নিহত হয়েছেন। তিনি মাদরাসার অধ্যক্ষ ও জামায়াত নেতার গ্রেপ্তারের দাবি জানান। তবে মাদরাসার অধ্যক্ষ আব্দুর রহিম মিয়া জানান, তিনি কাউকে ধাক্কা দেননি, শুধু লোকজনকে সরে যেতে বলেছিলেন। খুলনা-২ আসনে জামায়াতের প্রার্থীর প্রধান এজেন্ট শেখ জাহাঙ্গীর আলম দাবি করেছেন, মহিবুজ্জামান কচি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এবং এই ঘটনায় জামায়াতকে জড়ানো দুঃখজনক।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান
২ দিন আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি
২ দিন আগে
শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল
৫ দিন আগে