ভোট চলাকালে কেন্দ্রের ভেতর নগদ টাকাসহ ধরা পড়লেন জামায়াত নেতা শরিফ
জাতীয় নির্বাচন চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক
চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নং ওয়ার্ডের রিজিয়া খাতুন প্রভাতী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াতের এক ওয়ার্ড সভাপতিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আটক ব্যক্তি হলেন চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি শরিফ (পূর্ণ নাম জানা যায়নি)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ চলাকালে ওই কেন্দ্রের ভেতর শরিফের কাছে বিপুল পরিমাণ নগদ অর্থ থাকার বিষয়টি দায়িত্বরত কর্মকর্তাদের নজরে আসে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৭৯ হাজার টাকা জব্দ করা হয়। এরপর তাকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষয়টি পর্যবেক্ষণ করে তাকে দ্রুত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোটকেন্দ্রে দায়িত্বরতরা টাকাসহ আটক ব্যক্তিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করেছেন। বর্তমানে তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে প্রতিবেদনটি লেখা পর্যন্ত আটক ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো ধারায় মামলা হয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত
২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু
৩ দিন আগে
আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী দারুস সালাম
৫ দিন আগে