লগইন
শৈলকূপায় পারিবারিক বিরোধের জেরে ঘুমন্ত স্বামীকে কুপিয়ে জখম করলেন দ্বিতীয় স্ত্রী, আটক ১
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ অক্টোবর, ২০২৬ | ০১:০১ দুপুর ১২৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
শৈলকূপায় পারিবারিক বিরোধের জেরে ঘুমন্ত স্বামীকে কুপিয়ে জখম করলেন দ্বিতীয় স্ত্রী, আটক ১

ঝিনাইদহের শৈলকূপায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। হামলায় গুরুতর আহত স্বামীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ।

আহত স্বামীর নাম মো. মিরাজ বিশ্বাস (৪০)। তিনি শৈলকূপা উপজেলার উমেদপুর ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের আবু বকর বিশ্বাসের ছেলে। এ ঘটনায় আটক হওয়া স্ত্রী মোছা. সুমাইয়া খাতুন (২৫) যশোর সদর উপজেলার দলনগর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে মিরাজ বিশ্বাসের প্রথম স্ত্রীর মৃত্যু হয়। এরপর তিনি সুমাইয়াকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করে ঘরে তোলেন। তবে বিয়ের পর থেকেই তাদের সংসারে অশান্তি শুরু হয়। অভিযোগ রয়েছে, সুমাইয়া সংসারের কোনো কাজ করতেন না এবং মিরাজের আগের পক্ষের সন্তানদের প্রতি অত্যন্ত দুর্ব্যবহার করতেন। এসব বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া ও মনোমালিন্য লেগে থাকত।

চিকিৎসাধীন মিরাজ বিশ্বাস জানান, গত তিন দিন ধরে তিনি তীব্র জ্বরে ভুগছিলেন। গতকাল সামান্য একটি পারিবারিক বিষয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি রাগের মাথায় স্ত্রীকে চড় মারেন। এর প্রতিশোধ নিতে রাত আনুমানিক ৩টার দিকে মিরাজ যখন ঘুমিয়ে ছিলেন, তখন সুমাইয়া ধারালো অস্ত্র দিয়ে তার গলায় এবং গোপনাঙ্গে সজোরে আঘাত করেন।

মিরাজের আর্তচিৎকার শুনে তার বাবা-মা পাশের ঘর থেকে ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

খবর পেয়ে শৈলকূপা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সুমাইয়াকে আটক করে থানা হেফাজতে নেন। শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সংবাদমাধ্যমকে জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হলে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ার এমপি আমির হামজার আপত্তিকর ভিডিও-অডিও পাওয়ার দাবি উপদেষ্টা রাশেদ খানের

২১ মিনিট আগে
কুষ্টিয়ার এমপি আমির হামজার আপত্তিকর ভিডিও-অডিও পাওয়ার দাবি উপদেষ্টা রাশেদ খানের

ঝিনাইদহে মাঠের পাঠশালায় কৃষকদের আধুনিক কৃষি জ্ঞান অর্জন

২৩ মিনিট আগে
ঝিনাইদহে মাঠের পাঠশালায় কৃষকদের আধুনিক কৃষি জ্ঞান অর্জন

চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

২ ঘন্টা আগে
চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

২ ঘন্টা আগে
দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

আলমডাঙ্গায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায়  মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

৫ ঘন্টা আগে
আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

মাসুদুজ্জামান

৫ ঘন্টা আগে
মাসুদুজ্জামান

লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

৮ ঘন্টা আগে
লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।