সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
কুষ্টিয়ার এমপি আমির হামজার আপত্তিকর ভিডিও-অডিও পাওয়ার দাবি উপদেষ্টা রাশেদ খানের
কুষ্টিয়ার জামায়াত সমর্থিত সংসদ সদস্য আমির হামজাকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। তাঁর ব্যক্তিগত অডিও প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এ বিষয়ে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খান।
ফেসবুক পোস্টে রাশেদ খান দাবি করেন, সংসদ সদস্য আমির হামজার নারীঘটিত কিছু অডিও ও ভিডিও ক্লিপ তাঁর হস্তগত হয়েছে এবং সেগুলোর সত্যতা পরীক্ষা করা হয়েছে। ওই পোস্টের সঙ্গে তিনি একটি সংক্ষিপ্ত বক্তব্য ও অডিও রেকর্ডিং যুক্ত করেন। প্রকাশ করা অডিওতে আমির হামজাকে অনুসূচনা প্রকাশ করতে, অনুতপ্ত হতে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার কথা বলতে শোনা যায় বলে দাবি করা হয়।
প্রকাশিত কথিত ওই অডিও ক্লিপের প্রেক্ষাপট ও সংশ্লিষ্ট ব্যক্তি বা পক্ষ সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে এ ঘটনা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে অভিযুক্ত সংসদ সদস্যের বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দল কোনো নীতিগত বা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে কি না, সেদিকে নজর রাখছেন সব মহল।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
কুমারখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
২ দিন আগে
কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের লিখিত অভিযোগ ইসিতে
২ দিন আগে
আটক ২
৪ দিন আগে