সংযোগ ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন ও ঈদ উপহার বিতরণ
সংযোগ ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন ও ঈদ উপহার বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি: সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ ও তাদের স্বাবলম্বী করে গড়ে তুলতে মানবিক উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছে ‘সংযোগ ফাউন্ডেশন’। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মাধ্যমে সেলাই মেশিন ও রমজানের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে স্বাবলম্বী প্রকল্পের আওতায় দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে হরিণাকুণ্ডু উপজেলার ভিক উদ্দিন সারা খাতুন নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা এবং চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ডাউকি মাদ্রাসাতুস সালাম ও এতিমখানা প্রতিষ্ঠানে সেলাই মেশিন প্রদান করা হয়। এর মাধ্যমে মাদ্রাসাগুলোর শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
এছাড়াও ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার জোড়াপুকুরিয়া বৃদ্ধাশ্রম ও পুনর্বাসন কেন্দ্রে বসবাসরত ২৫ জন সিনিয়র সিটিজেনের মাঝে পবিত্র রমজান উপলক্ষে শাড়ি বিতরণ করা হয়।
সংযোগ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসের শুরু থেকেই ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার তিনটি মাদ্রাসা ও এতিমখানায় ‘রমজানের ফুড প্যাকেজ’ কর্মসূচির আওতায় লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষার্থীদের জন্য খাদ্যসামগ্রী প্রদান করা হচ্ছে। পাশাপাশি তিনটি মাদ্রাসা ও একটি স্পেশালাইজড স্কুলের শিক্ষার্থীদের জন্য পাঁচ দিন ইফতারের ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে জোড়াপুকুরিয়া বৃদ্ধাশ্রমের প্রবীণদের সম্মানে ১৫ দিনব্যাপী ইফতার কর্মসূচিও পরিচালনা করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংযোগ ভলেন্টিয়ার্স ঝিনাইদহ শাখার উপদেষ্টা মণ্ডলীর সদস্য সহকারী অধ্যাপক (অব.) ও সাংবাদিক খুরশিদ মোহাম্মদ সালেহ, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি সহকারী অধ্যাপক মো. শাহানুর আলম, দৈনিক সময়ের আলোর জেলা প্রতিনিধি ও নবগঙ্গা ফিটনেস একাডেমির স্বত্বাধিকারী কাজী আলী আহমেদ লিকু, এ অঞ্চলের সমন্বয়কারী মুন্সী মো. আবু হাসান এবং জেলা টিমের সদস্য চন্দন মুর্শীদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও সমাজের অসহায়, এতিম ও প্রবীণ মানুষের কল্যাণে সংযোগ ফাউন্ডেশনের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
মহান স্বাধীনতা দিবসে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প
২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসুচি পালিত
২ ঘন্টা আগে
আমরা আখের গোছাতে এমপি হইনি: আমরা জনগনের সেবক - আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় এমপি রুহুল আমিন
২ ঘন্টা আগে