আলমডাঙ্গা ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
আলমডাঙ্গা ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
“আমরা শান্তির জন্য, শান্তি সবার জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলমডাঙ্গা ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ফ্রেন্ডস ক্লাবের প্রয়াত সদস্য সাবেক সভাপতি মরহুম মীর গোলাম মোস্তফা মহর, উপদেষ্টা মরহুম হাজী আলতাফ হোসেন, ওস্তাদ মরহুম মোস্তাহার আলী, মরহুম তুহিনুর রহমান তুহিন, বিচারক (জজ) মরহুম আহসান হাবীব শাহীন এবং মরহুম আতাউর রহমান রকির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে আলমডাঙ্গা পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের এটিম মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে মিলাদ পরিচালনা করেন মাওলানা আরিফুল ইসলাম এবং দোয়া পরিচালনা করেন হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক আসিফ জাহান।
ইফতার পূর্ব আলোচনা সভায় হারদী এমএস জোহা কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্রেন্ডস ক্লাবের সাবেক সভাপতি ও বাদেমাজু বাদল স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপু।
তিনি বলেন, রমজান মাস হচ্ছে আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা নেওয়ার মাস। এই মাসে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি আরও বলেন, ফ্রেন্ডস ক্লাবের এমন আয়োজন শুধু ইফতার মাহফিলেই সীমাবদ্ধ নয়, এটি সমাজে পারস্পরিক বন্ধন ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে। একই সঙ্গে তিনি প্রয়াত সদস্যদের অবদানের কথা স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক খেলোয়াড় শরিফুল ইসলাম, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম লাল্টু, আলমডাঙ্গা ব্যায়ামাগারের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন মিয়া এবং এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামীম।
ফ্রেন্ডস্ ক্লাবের সাধারন সম্পাদক মীর আসাদুজ্জামান উজ্জ্বলের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদস্য ইউনুস আলী, সাবেক কাউন্সিলর আলী আজগর সাচ্চু, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মীর শফিকুল ইসলাম, আহসান উল্লাহ, হাসান রেজা মুন্না, শেখ জুয়েল, হাবিবুর রহমান, মামুন অর রশিদ মন্ডল, সানি, তন্ময়সহ ক্লাবের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা শেষে প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং পরে সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু
৩ দিন আগে
আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী দারুস সালাম
৪ দিন আগে