লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১২০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৩ মার্চ, ২০২৬ | ০৮:১৭ রাত ৪৬ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১২০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আলমডাঙ্গা থানা পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ১২ মার্চ বৃহস্পতিবার রাতে পৃথক দুটি অভিযানে তাদের কাছ থেকে মোট ১২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় মাদকবিরোধী তৎপরতা আরও জোরদার হয়েছে।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সব ইউনিট একযোগে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায়।

পুলিশ সূত্রে জানা যায়, ১২ মার্চ রাত সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা থানার এসআই আলমগীর কবীর সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বাবুপাড়া এলাকায় আলমডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়কের পাশে “কিছুক্ষণ ক্যাফে অ্যান্ড মিনি চাইনিজ রেস্টুরেন্ট”-এর সামনে থেকে তারেক সরদার (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেন। তিনি জেহালা অর্ঘনাথপাড়া গ্রামের মৃত মধু সরদারের ছেলে এবং বর্তমানে বাবুপাড়া এলাকায় বসবাস করছেন। এ সময় তার কাছ থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, ধৃত তারেক সরদারের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদক, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। ২০১৬ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত তার বিরুদ্ধে অন্তত ১০টি মামলা দায়ের হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

অপরদিকে, একই রাতে ২টার দিকে আলমডাঙ্গা থানার পাঁচকমলাপুর পুলিশ ক্যাম্পের এসআই আহম্মদ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার কান্তপুর গ্রামে রাতুল হাসান সোহাগ (২২) নামে এক যুবককে তার বসতবাড়ি থেকে গ্রেফতার করেন। তিনি কান্তপুর গ্রামের সেলিম রেজার ছেলে। গ্রেফতারের সময় তার কাছ থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রাতুল হাসান সোহাগ পুলিশের জিজ্ঞাসাবাদে দাবি করেছেন, তার পিতা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেফতারকৃত দুই আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। তারেক সরদারের বিরুদ্ধে মামলা নং-২২ (১৩ মার্চ ২০২৬) এবং রাতুল হাসান সোহাগের বিরুদ্ধে মামলা নং-২৩ (১৩ মার্চ ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় রুজু করা হয়েছে।

আলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়দের মতে, এ ধরনের ধারাবাহিক অভিযান মাদক ব্যবসায়ীদের জন্য কঠোর বার্তা হিসেবে কাজ করছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঘূর্ণিঝড়ের ধ্বংসস্তূপে মানবতার হাত -উদয়পুর-কাঁঠাভাঙ্গা-হারদীর ক্ষতিগ্রস্তদের পাশে সেলিম চেয়ারম্যান

ঘূর্ণিঝড়ের ধ্বংসস্তূপে মানবতার হাত -উদয়পুর-কাঁঠাভাঙ্গা-হারদীর ক্ষতিগ্রস্তদের পাশে সেলিম চেয়ারম্যান

৫ মিনিট আগে
আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন

আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন

৩ দিন আগে
আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু

আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু

৩ দিন আগে
আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী  দারুস সালাম

আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী দারুস সালাম

৫ দিন আগে
আলমডাঙ্গায় ‘অপহরণের নাটক সাজা‌নোর ৩০ দিন পর ফিরলেন ফারুক: জানা‌লেন আত্মগোপনের রহস‌্য

আলমডাঙ্গায় ‘অপহরণের নাটক সাজা‌নোর ৩০ দিন পর ফিরলেন ফারুক: জানা‌লেন আত্মগোপনের রহস‌্য

৫ দিন আগে
ইরানের ওপর ইসরায়েল-মার্কিন হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় কবিতাপাঠ ও সমাবেশ

ইরানের ওপর ইসরায়েল-মার্কিন হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় কবিতাপাঠ ও সমাবেশ

৫ দিন আগে
আলমডাঙ্গায় জামায়াতে ইসলামী পৌরসভার ৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে শতা‌ধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আলমডাঙ্গায় জামায়াতে ইসলামী পৌরসভার ৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে শতা‌ধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

৫ দিন আগে
আলমডাঙ্গায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ১ জন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি—ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি অ‌্যাড. রা‌সেল

আলমডাঙ্গায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ১ জন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি—ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি অ‌্যাড. রা‌সেল

৫ দিন আগে
আলমডাঙ্গা উপজেলা পরিষদে দুস্থ ও এতিমদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

আলমডাঙ্গা উপজেলা পরিষদে দুস্থ ও এতিমদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

৫ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।