লগইন
আলমডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে চোর ও মাদক কারবারিসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ১৪
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৩ মার্চ, ২০২৬ | ০৯:৫২ সকাল ৪৯৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে চোর ও মাদক কারবারিসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ১৪

আলমডাঙ্গা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চুরি, মাদক ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্তসহ মোট ১৪ জন আসামিকে গ্রেফতার করেছে। ১২ মার্চ বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। শুক্রবার (১৩ মার্চ) তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


পুলিশ সূত্রে জানা গেছে, চুরির অভিযোগে কুষ্টিয়া জেলার মিরপুর থানার পোড়াদহ চকপাড়া স্বরূপকাঠি গ্রামের আব্দুর রশিদের ছেলে চোর আলাউদ্দিন ওরফে আলাল (৫৩) এবং তার ছেলে শাকিব (২৩) বাপ- ছেলেকে আলমডাঙ্গা শহরের হাইরোড থেকে গ্রেফতার করা হয়। তাদের নিকট থেকে চুরির টাকাও উদ্ধার করা হয়েছে।


এছাড়া পৃথক অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জেহালা অর্ঘনাথপাড়া এলাকার মৃত মধু সরদারের ছেলে একাধিক মাদক মামলার আসামী তারেক সরদার (৩৬) এবং কান্তপুর গ্রামের সেলিম রেজার ছেলে রাতুল হাসান সোহাগ (২২)কে গ্রেফতার করে পুলিশ।


অন্যদিকে আদালতের বিভিন্ন মামলায় জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে আরও ১০ জন আসামিকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে।


তারা হলেন পৌর সভার মিয়াপাড়া এলাকার রাহেন আলীর ছেলে রনি ইসলাম (২৮), গোবিন্দপুর এক্সচেঞ্জপাড়া এলাকার আজিবর রহমানের ছেলে রেজাউল হক (৪৯), কালিদাসপুর গ্রামের সাদেক মালিকের ছেলে সাইফুল, স্টেশনপাড়া এলাকার মাহাবুর রহমানের ছেলে মিজানুর রহমান ওরফে মিজান, গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ড এলাকার মৃত সানোয়ার হোসনেরে ছেলে জামিরুল ইসলাম ও মৃত উম্বাদ আলীর ছেলে খাইরুল ইসলাম এবং নতিডাঙ্গা আবাসন এলাকার আহাদ আলীর বিপুল (২৭), শরিফুল ইসলামের মেয়ে বিথী খাতুন (২১), আহাদ আলীর স্ত্রী বিলকিস খাতুন (৪৫) ও বিপুলের স্ত্রী স্মৃতি খাতুন (২৫)।


আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাঈল জানান, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।


তিনি আরও জানান, অপরাধ ও মাদক নির্মূলে আলমডাঙ্গা থানা পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

৪৫ সেকেন্ড আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

১ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১১ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৫৯ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৫৯ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।