লগইন
সেরা কর্মীরা পেলেন বিশেষ সম্মাননা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ নভেম্বর, ২০২৬ | ০৯:০১ রাত ৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

খুলনা বিভাগ
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী | সেরা কর্মীরা পেলেন বিশেষ সম্মাননা

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো তাদের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এই উপলক্ষে আয়োজিত এক কর্মী সম্মেলনে বছরের সেরা কর্মীদের পুরস্কৃত করা হয়েছে। বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রতিষ্ঠানের সম্পাদকসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ বছর রিপোর্টিং বিভাগে সেরা কর্মীর পুরস্কার অর্জন করেছেন জ্যেষ্ঠ প্রতিবেদক মো. মহিউদ্দিন। সেরা নবীন কর্মীর স্বীকৃতি পেয়েছেন নিজস্ব প্রতিবেদক সৈয়দ রিফাত মোসলেম।

সমন্বিত বার্তা বিভাগে সহকারী বার্তা সম্পাদক মো. আবু হুরাইরাহ, বিশাল বাংলা বিভাগে জ্যেষ্ঠ সহসম্পাদক মো. জাহাঙ্গীর আলম এবং ইংরেজি ওয়েব বিভাগে সহসম্পাদক নওরিন আহমেদ পুরস্কৃত হয়েছেন।

ডিজিটাল বিজনেস বিভাগে সেরা কর্মীর সম্মাননা পেয়েছেন ডিজিটাল বিজনেস কনটেন্টের প্রধান খায়রুল আলম, অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের সহকারী মহাব্যবস্থাপক নর্মদা দাশ মিথুন এবং আর্টস অ্যান্ড গ্রাফিকস বিভাগের গ্রাফিক ডিজাইনার মো. মাইদুল ইসলাম।

আলোকচিত্রী বিভাগে নিজস্ব ফটোসাংবাদিক মো. তানভীর আহাম্মেদ, ভিডিও বিভাগে কনটেন্ট ডিস্ট্রিবিউশন এক্সিকিউটিভ মো. সাকিল আহমেদ, তথ্যপ্রযুক্তি বিভাগে এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনস ম্যানেজার মামুনুর রহমান খাঁন, অর্থ ও হিসাব বিভাগে অ্যাকাউন্টস রিসিভেবল উপব্যবস্থাপক মো. সাখাওয়াত হোসেন এবং হালফ্যাশনের জুনিয়র কনটেন্ট ক্রিয়েটর কানিজ ফাতেমাও সেরা কর্মীর পুরস্কার লাভ করেছেন।

প্রথম আলোর মফস্বল প্রতিনিধিদের মধ্যে কক্সবাজার জেলার নিজস্ব প্রতিবেদক আবদুল কুদ্দুস রানা এবং সাতক্ষীরা জেলা প্রতিনিধি ইমতিয়াজ উদ্দিন এই বছর সেরা কর্মীর পুরস্কার পেয়েছেন।

এছাড়াও, সেরা বিভাগের পুরস্কার পেয়েছে রিপোর্টিং বিভাগ।

বিভাগভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিযোগিতায় যথাক্রমে সমন্বিত ডেস্ক প্রথম, অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগ দ্বিতীয় এবং মানবসম্পদ বিভাগ তৃতীয় স্থান অধিকার করেছে।

‘নিজের লেখা প্রতিযোগিতা’য় সাংবাদিকতা বিভাগে প্রথম হয়েছেন ভিডিও বিভাগের এক্সিকিউটিভ প্রোডিউসার মোহাম্মদ ইব্রাহীম আশিক। দ্বিতীয় স্থান পেয়েছেন সমন্বিত বার্তা বিভাগের উপবার্তা সম্পাদক কাজী আলিম-উজ-জামান। যৌথভাবে তৃতীয় হয়েছেন রিপোর্টিং বিভাগের বিশেষ প্রতিবেদক মানসুরা হোসাইন ও সমন্বিত বার্তা বিভাগের জ্যেষ্ঠ সহসম্পাদক সাইফুল ইসলাম। এই প্রতিযোগিতার সাংবাদিকতাবহির্ভূত বিভাগ (জেনারেল ও ব্যবসায়) থেকে প্রথম স্থান অর্জন করেছেন তথ্যপ্রযুক্তি বিভাগের সিস্টেম ইঞ্জিনিয়ার মো. আবিদুর রহমান, দ্বিতীয় হয়েছেন অনলাইন গ্রাফিকস সেকশনের অনলাইন গ্রাফিক ডিজাইনার মো. মাহাফুজার রহমান এবং তৃতীয় হয়েছেন তথ্যপ্রযুক্তি বিভাগের এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনস ম্যানেজার মামুনুর রহমান খাঁন।

‘প্রথম আলোকে কতটা জানি’ কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্ট বিভাগের নির্বাহী মো. আবু তাহের, দ্বিতীয় হয়েছেন হেড অব অনলাইন শওকত হোসেন মাসুম এবং তৃতীয় হয়েছেন প্রথমা ডটকমের গ্রাফিক ডিজাইনার মো. আল-মামুন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বড়ভাই গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

১ ঘন্টা আগে
বড়ভাই গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

কুমারখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
কুমারখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সেরা কর্মীরা পেলেন বিশেষ সম্মাননা

২ ঘন্টা আগে
সেরা কর্মীরা পেলেন বিশেষ সম্মাননা

মেহেরপুরে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

২ ঘন্টা আগে
মেহেরপুরে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১টি মাদক মামলার পলাতক আসামী লিজু মালিথাসহ ২জন গ্রেফতার: জিসানের ৬ মাসের কারাদন্ড

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১টি মাদক মামলার পলাতক আসামী লিজু মালিথাসহ ২জন গ্রেফতার:  জিসানের ৬ মাসের কারাদন্ড

আশুলিয়ায় ‘এটিসি ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

৩ ঘন্টা আগে
আশুলিয়ায় ‘এটিসি ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

ফি, ফরম পূরণ ও সময়সূচি ঘোষণা

৩ ঘন্টা আগে
ফি, ফরম পূরণ ও সময়সূচি ঘোষণা

মেহেরপুরে ইজতেমার নিরাপত্তা জোরদারে জেলা পুলিশের বিশেষ ব্রিফিং

৪ ঘন্টা আগে
মেহেরপুরে ইজতেমার নিরাপত্তা জোরদারে জেলা পুলিশের বিশেষ ব্রিফিং

রিপাবলিকানদের চ্যালেঞ্জে ট্রাম্প, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কা

৪ ঘন্টা আগে
রিপাবলিকানদের চ্যালেঞ্জে ট্রাম্প, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।