সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আশুলিয়ায় ‘এটিসি ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
প্রবাসগামী কর্মীদের আন্তর্জাতিক মানসম্পন্ন কারিগরি প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে ঢাকার আশুলিয়ায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘এটিসি ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট’। প্রতিষ্ঠানটি মেহেরপুরের সন্তান মো. অরিক আহমেদের সুপরিচিত প্রতিষ্ঠান ‘এটিসি এয়ার টিকেটিং’-এর একটি নতুন সংযোজন।
নতুন এই ইনস্টিটিউটের মূল উদ্দেশ্য হলো প্রবাসে গমনেচ্ছুক নারী ও পুরুষদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করে যোগ্য কর্মী হিসেবে গড়ে তোলা। দক্ষতা অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক শ্রমবাজারে প্রবাসীদের ভালো কর্মসংস্থান ও উন্নত আয়ের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
ইনস্টিটিউটের স্বত্বাধিকারী মো. অরিক আহমেদ জানান, বিদেশগামী প্রত্যেক কর্মী যেন যথাযথ প্রস্তুতি ও আত্মবিশ্বাস নিয়ে কর্মজীবনে প্রবেশ করতে পারেন, সে লক্ষ্যেই এটি প্রতিষ্ঠা করা হয়েছে। কাজের দক্ষতা বাড়লে স্বাভাবিকভাবেই প্রবাসীদের সম্মান ও উপার্জনের সম্ভাবনাও বৃদ্ধি পায়।
উদ্বোধনী আয়োজনে শ্রীলঙ্কা দূতাবাসের প্রটোকল অফিসার এবং বাংলাদেশ ওভারসীজ ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালকরাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দীর্ঘ ২১ বছরের পথচলায় আস্থা অর্জনকারী ‘এটিসি এয়ার টিকেটিং’ দক্ষ মানবসম্পদ গড়ার এই নতুন উদ্যোগে সকলের দোয়া ও সমর্থন কামনা করেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
মেহেরপুরে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা
২ ঘন্টা আগে
মেহেরপুরে ইজতেমার নিরাপত্তা জোরদারে জেলা পুলিশের বিশেষ ব্রিফিং
৪ ঘন্টা আগে
গাংনীতে প্রতিবন্ধীদের স্বাবলম্বী করতে বিএনএফ-এর অর্থায়নে বিনামূল্যে ছাগল বিতরণ
৫ ঘন্টা আগে