সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
গাংনীতে প্রতিবন্ধীদের স্বাবলম্বী করতে বিএনএফ-এর অর্থায়নে বিনামূল্যে ছাগল বিতরণ
মেহেরপুরের গাংনীতে প্রতিবন্ধী উন্নয়ন কর্মসূচির আওতায় অসহায় প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর আর্থিক সহায়তায় ২৫ জন প্রতিবন্ধী পরিবারকে দুটি করে মোট ৫০টি ছাগল প্রদান করা হয়। এর মাধ্যমে তাদের আর্থিক স্বাবলম্বী করে তোলার এক মহৎ উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির খামার ও প্রশিক্ষণ কেন্দ্রে এক আলোচনা সভার পর এই ছাগল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান। প্রতিবন্ধীদের উদ্দেশে তিনি বলেন, 'প্রতিবন্ধীরা সমাজ বা পরিবারের বোঝা নয়, বরং তারা সুবর্ণ নাগরিক। পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির এই প্রশংসনীয় উদ্যোগ একটি অসচ্ছল পরিবারের স্বচ্ছলতার পথ খুলে দিতে পারে, কারণ দুটি ছাগলই হতে পারে তাদের আয়ের প্রধান উৎস।'
উপকারভোগীরা প্রাপ্ত ছাগল পালনের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং বিএনএফ-এর প্রতি কৃতজ্ঞতা জানান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরশাদ আলী এবং উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার মো: আরিফুল ইসলাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন পিএসকেএস-এর নির্বাহী পরিচালক মুহাঃ মোশাররফ হোসেন ও পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান সহ অন্যান্য অতিথিবৃন্দ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
মেহেরপুর রেজিস্ট্রি কার্যালয়ে বিএনপি নেতাদের ঝটিকা পরিদর্শন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
১০ ঘন্টা আগে
মেহেরপুরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিতকরণে অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
১২ ঘন্টা আগে
মেহেরপুরে কসমেটিকস ও ফ্যাশন অ্যাকসেসরিজ প্রতিষ্ঠান ‘ওপিএ’-এর শুভ উদ্বোধন
১২ ঘন্টা আগে