সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে ১০ টাকা মূল্যমানের একটি বিশেষ স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পাশাপাশি একই মূল্যমানের একটি উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যের একটি ডেটা কার্ডও তিনি উন্মোচন করেন।
বুধবার (৪ নভেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজস্ব কার্যালয়ে এক আনুষ্ঠানিকভাবে এসব স্মারক সামগ্রী অবমুক্ত করা হয়। অনুষ্ঠানকালে প্রধানমন্ত্রী উদ্বোধনী খাম ও স্মারক ডাকটিকিটে স্বাক্ষর করেন এবং একটি বিশেষ সিলমোহর ব্যবহার করেন।
বাংলাদেশ ডাক বিভাগের উদ্যোগে প্রস্তুতকৃত এই স্মারক ডাকটিকিটটি পরবর্তীতে দেশের প্রতিটি পোস্ট অফিস থেকে সাধারণ মানুষ ও সংগ্রাহকরা সংগ্রহ করতে পারবেন। ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য ও চেতনা ফুটিয়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. কামরুজ্জামান এবং ডাক বিভাগের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম।
স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম এবং ডেটা কার্ড অবমুক্তকরণের মাধ্যমে দিবসটি উদ্যাপনে ডাক বিভাগের আনুষ্ঠানিক প্রকাশনা কার্যক্রমের সূচনা ঘটল।