সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
সারাদেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, খুলনা বিভাগে সর্বোচ্চ রোগী ভর্তি
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে। একই সময়ে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ১১০ জন রোগী। এ নিয়ে চলতি বছরের ১লা জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৩৮ হাজার ২৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর, ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু-বিষয়ক প্রতিবেদনে এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে মৃতদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ময়মনসিংহ বিভাগে ২ জন করে মোট ৪ জন রয়েছেন। এছাড়া বরিশাল বিভাগে আরও ১ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
নতুন রোগী ভর্তির হিসাবে খুলনা বিভাগে সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, যেখানে গত ২৪ ঘণ্টায় ১৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগে ১৭৫ জন, ঢাকা বিভাগে ১৭১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৪ জন, বরিশাল বিভাগে ১১০ জন, রাজশাহী বিভাগে ৯১ জন, ময়মনসিংহ বিভাগে ৬৫ জন, রংপুর বিভাগে ৩২ জন এবং সিলেট বিভাগে ৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ১০৭ জনের মৃত্যুর মধ্যে, শুধুমাত্র ঢাকা বিভাগে (দুই সিটি করপোরেশনসহ) মারা গেছেন ৫৪ জন। এছাড়া খুলনা বিভাগে ১৮ জন, ময়মনসিংহ বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, রাজশাহী বিভাগে ৪ জন এবং রংপুর ও সিলেট বিভাগে ১ জন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে।