সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে বিশেষ চিঠি, দেশে ফেরানোর আকুতি
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খোলার পর সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নিয়ে লেখা একটি আকুতিভরা চিঠি পাওয়া গেছে। চিঠিতে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য আল্লাহর দরবারে প্রার্থনার পাশাপাশি তাঁর অনুপস্থিতিতে দেশ অচল বলে দাবি করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) মসজিদের দানবাক্সগুলো খুলে টাকা গণনার সময় বেশ কিছু চিঠির মধ্যে এটি পাওয়া যায়। উদ্ধার হওয়া চিঠিটির শুরুতে লেখা ছিল, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু।’
চিঠিটিতে দাবি করা হয়, বাংলাদেশের জনগণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার দেশের নেতৃত্বে দেখতে চায়। লেখকের বক্তব্য অনুযায়ী, ‘এদেশ শেখ হাসিনার কাছে নিরাপদ, আর কারো কাছে নিরাপদ নয়।’ তাই শেখ হাসিনাকে যাতে অলৌকিকভাবে আবার দেশের মাটিতে ফিরিয়ে আনা হয়, সেই প্রার্থনা করা হয়েছে।
চিঠির শেষ অংশে লেখা হয়, ‘শেখ হাসিনা ছাড়া এদেশ অচল।’ এছাড়া ১৮ কোটি মানুষের দাবির কথা উল্লেখ করে বার্তার ইতি টানা হয় ‘শুভেচ্ছান্তে: কেন্দুয়া থানা আওয়ামী লীগ’ লিখে।
উল্লেখ্য, কিশোরগঞ্জের পাগলা মসজিদে প্রতিদিনই অগণিত মানুষ নিজেদের মানত ও মনের সুপ্ত বাসনা পূরণের জন্য দান করতে আসেন। শুক্রবারগুলোতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থীর সমাগম ঘটে। টাকা-পয়সার পাশাপাশি অনেকেই তাদের আবেগ, প্রার্থনা ও গোপন ইচ্ছা এভাবে চিঠির মাধ্যমে দানবাক্সে রেখে যান।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
২১১টি অ্যাসেম্বলি নিয়ে পারমাণবিক জ্বালানি আমদানির প্রক্রিয়া সম্পন্ন
আইনি জটিলতায় থমকে আছে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের চার লেনের কাজ, প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা
সম্পর্কিত সংবাদ
দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব
১ দিন আগে
সেন্ট মার্টিন ভ্রমণ | অব্যবস্থাপনা ও অনিশ্চয়তার বেড়াজালে পর্যটকরা
৩ দিন আগে
দৈনিক দিগন্ত বাণী ভয়েস ই-পেপার | ২২ নভেম্বর ২০২৬ (প্রথম থেকে শেষ পাতা)
৪ দিন আগে