সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুরের মুজিবনগরে আমবাগানে গৃহবধূর ঝুলন্ত লাশ, চাঞ্চল্য
মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বাবুপুর গ্রামের একটি আমবাগান থেকে রজনী খাতুন (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বাবুপুর মাঠের একটি ব্রিজের পাশে অবস্থিত আমবাগানে কয়েকজন ব্যক্তি হাঁটতে গিয়ে গাছের সাথে এক নারীর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এই মর্মান্তিক খবরটি ছড়িয়ে পড়লে দ্রুত উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করে। পরবর্তীতে পুলিশকে বিষয়টি অবহিত করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত রজনী খাতুন মুজিবনগর থানার রশিকপুর গ্রামের রইদুল শেখের মেয়ে এবং একই উপজেলার সোনাপুর নতুনপাড়া গ্রামের রিপন শেখের স্ত্রী ছিলেন।
খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য থানায় নিয়ে আসে।
এ বিষয়ে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
১০ ঘন্টা আগে
কাঁটাতারের বাধা পেরিয়ে ৫০ বছর পর শতবর্ষী বাবার নিথর দেহ দেখলেন মেয়ে
১৯ ঘন্টা আগে
মুজিবনগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্যাপনে র্যালি ও আলোচনা সভা
২০ ঘন্টা আগে