সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
নোয়াখালীতে ঘরের মেঝেতে মিলল নারীর লাশ, রহস্যজনক মৃত্যুর শঙ্কা
নোয়াখালী সদর উপজেলায় নিজ বসতঘরের ভেতর থেকে ফয়েজের নেছা (৫৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম এওজবালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নারী ওই গ্রামের মো. দুলালের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফয়েজের নেছা ঘরে একাই বসবাস করতেন। পারিবারিক বনিবনা না থাকায় স্বামী তাঁর সঙ্গে থাকতেন না। এছাড়া তাঁর দুই ছেলে ঢাকায় এবং তিন মেয়ে চট্টগ্রামে অবস্থান করেন। সকাল থেকে বসতঘরের দরজা বন্ধ থাকায় এবং ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে দুপুরে এক প্রতিবেশী নারী দরজায় ধাক্কা দেন। এ সময় তিনি ঘরের মেঝেতে ফয়েজের নেছাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার দেন। পরে স্থানীয় বাসিন্দারা এসে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে বিকেলে সুধারাম থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য লাশটি নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এওজবালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য মো. বেলাল হোসেন জানান, স্থানীয় লোকজনের দাবি নিহতের মুখে আঁচড়ের দাগ এবং গলায় কালচে চিহ্ন রয়েছে। ফলে এই মৃত্যুকে ঘিরে এলাকায় নানা গুঞ্জন ও সন্দেহের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি সম্পর্কে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে কালচে দাগ রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গার জামজামি মধুপুরে অবৈধ কয়লা তৈরির কারখানায় প্রশাসনের অভিযান : মালিক নিজের হাতেই ভাঙল নিজের কারখানা
১ দিন আগে
তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবার পেছালো
১ দিন আগে