সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুরে র্যালি ও আলোচনার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই অঙ্গীকার সামনে রেখে মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। অনুষ্ঠানে দুর্যোগ মোকাবিলায় পারিবারিক ও সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপী ইবনে সাজ্জাদ, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর।
এছাড়াও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর রতন শর্মা এবং রেড ক্রিসেন্টের প্রতিনিধি সাব্বির হোসেনসহ স্থানীয় প্রশাসনিক ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করেন।
এর আগে জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
১০ ঘন্টা আগে
কাঁটাতারের বাধা পেরিয়ে ৫০ বছর পর শতবর্ষী বাবার নিথর দেহ দেখলেন মেয়ে
১৯ ঘন্টা আগে
মুজিবনগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্যাপনে র্যালি ও আলোচনা সভা
২০ ঘন্টা আগে