সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুরে একই নারীর রক্তের গ্রুপে ভিন্ন রিপোর্ট, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের
মেহেরপুর শহরের সোহাগ ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে এক বৃদ্ধা নারীর রক্তের গ্রুপ পরীক্ষার ভুল রিপোর্ট প্রদানের গুরুতর অভিযোগ উঠেছে। ওই নারীর রক্তের গ্রুপ 'বি পজিটিভ' বলে রিপোর্ট দেওয়া হলেও পরবর্তী সময়ে ভিন্ন দুটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করিয়ে 'ও পজিটিভ' ফলাফল পাওয়া গেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থার দাবিতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জানিয়েছেন ভুক্তভোগী নারীর পরিবার।
ভুক্তভোগী নারী মোছা. মনোয়ারা রহমান (৭৫) মেহেরপুর জেলা বিএনপির প্রয়াত সাধারণ সম্পাদক শফিকুর রহমান বাদশার স্ত্রী।
অভিযোগসূত্রে জানা যায়, শহরের জেনারেল হাসপাতাল সড়কে অবস্থিত সোহাগ ডায়াগনস্টিক সেন্টারে মনোয়ারা রহমানের রক্তের গ্রুপ পরীক্ষা করানো হলে সেখান থেকে 'বি পজিটিভ' রিপোর্ট দেওয়া হয়। পরবর্তীতে সন্দেহ হলে অন্য দুটি সেন্টারে পুনরায় পরীক্ষা করা হলে ফলাফল আসে 'ও পজিটিভ'। একই মানুষের রক্তের গ্রুপ নিয়ে এমন বিভ্রান্তিকর ও ভুল তথ্যে উদ্বেগ প্রকাশ করে প্রতিকার চেয়েছেন তাঁর ছেলে মো. হুজাইফা ডিক্লিয়ার।
ঘটনার বিষয়ে মেহেরপুরের এমওসিএস চিকিৎসক ইনজামাম উল হক বলেন, রক্তের গ্রুপ চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রক্ত সঞ্চালনের আগে ক্রস-ম্যাচিংয়ের সময় অনেক ভুল ধরা পড়লেও এ ধরনের গাফিলতি বড় কোনো দুর্ঘটনার কারণ হতে পারে। বিষয়টি সিভিল সার্জনকে জানানো হয়েছে। তিনি বর্তমানে সরকারি কাজে ঢাকায় আছেন, ফিরলেই তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে সোহাগ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো. সোহাগ জানান, রক্ত পরীক্ষায় ভুল হওয়ার বিষয়টি তাঁরা উড়িয়ে দিচ্ছেন না। তবে রক্ত সরবরাহের পর নমুনায় কোনো সমস্যা ছিল কি না বা টেকনোলজিস্টের ভুলের কারণে এমনটি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ওই দিন আরও ২৬ জনের রক্ত পরীক্ষা করা হয়েছিল বলেও তিনি জানান।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
১০ ঘন্টা আগে
কাঁটাতারের বাধা পেরিয়ে ৫০ বছর পর শতবর্ষী বাবার নিথর দেহ দেখলেন মেয়ে
১৯ ঘন্টা আগে
মুজিবনগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্যাপনে র্যালি ও আলোচনা সভা
২০ ঘন্টা আগে