লগইন
ঝিনাইদহের কোটচাঁদপুরে গভীর রাতে বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ অক্টোবর, ২০২৬ | ০২:০০ দুপুর ১১৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহের কোটচাঁদপুরে গভীর রাতে বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার নারানবাড়ীয়া গ্রামে গভীর রাতে একটি বসতবাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরেরা কৌশলে বাড়িতে প্রবেশ করে ওয়ারড্রপের ড্রয়ার ভেঙে নগদ ১ লাখ ৬০ হাজার টাকা এবং এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন লুট করে নিয়ে যায়। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য তিন লাখ টাকার বেশি বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে।

গত রাতে নারানবাড়ীয়া গ্রামের বাসিন্দা নাহিদ বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্র জানায়, রাতের খাবার শেষে বাড়ির মালিক নাহিদ বিশ্বাসসহ পরিবারের অন্য সদস্যরা ঘুমিয়ে পড়েন। এই সুযোগে চোরেরা বাড়ির ভেতরে প্রবেশ করে এবং আলমারির দুটি ড্রয়ার ভেঙে মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়।

সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা দেখতে পান দুটি ড্রয়ার ভাঙা অবস্থায় রয়েছে এবং ভেতরে থাকা নগদ টাকা ও স্বর্ণের চেইন উধাও। এর পরই তারা চুরির বিষয়টি সম্পর্কে নিশ্চিত হন।

ভুক্তভোগী নাহিদ বিশ্বাস গণমাধ্যমকে জানান, চোরেরা তাদের কষ্টার্জিত নগদ টাকা ও পারিবারিক স্বর্ণালঙ্কার নিয়ে গেছে, যার ফলে তাদের তিন লাখ টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে।

এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঝিনাইদহের মহেশপুরে পাওনা টাকার বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা

১২ মিনিট আগে
ঝিনাইদহের মহেশপুরে পাওনা টাকার বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা

ধানমন্ডিতে বিইএস-এর ফ্রি ডায়াবেটিস ক্যাম্প ও চিকিৎসাসেবা অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
ধানমন্ডিতে বিইএস-এর ফ্রি ডায়াবেটিস ক্যাম্প ও চিকিৎসাসেবা অনুষ্ঠিত

চলতি মৌসুমে সেন্ট মার্টিনে এক দিনে সর্বোচ্চ পর্যটকের আগমন

১ ঘন্টা আগে
চলতি মৌসুমে সেন্ট মার্টিনে এক দিনে সর্বোচ্চ পর্যটকের আগমন

বনানীতে ‘পাওয়ার অব শি’র দিনব্যাপী উদ্যোক্তা মেলা

৫ ঘন্টা আগে
বনানীতে ‘পাওয়ার অব শি’র দিনব্যাপী উদ্যোক্তা মেলা

লালমোহনে সড়ক সম্প্রসারণের অজুহাতে কেটে নেওয়া হলো চার শতাধিক গাছ, তদন্তে কমিটি

৫ ঘন্টা আগে
লালমোহনে সড়ক সম্প্রসারণের অজুহাতে কেটে নেওয়া হলো চার শতাধিক গাছ, তদন্তে কমিটি

ওয়ানডে অভিষেকেই ইংল্যান্ডকে ধসিয়ে দেওয়া ৬ উইকেট শিকারি মাহলি বিয়ার্ডম্যান কে?

৬ ঘন্টা আগে
ওয়ানডে অভিষেকেই ইংল্যান্ডকে ধসিয়ে দেওয়া ৬ উইকেট শিকারি মাহলি বিয়ার্ডম্যান কে?

আইসিসিবিতে শুরু হলো আধুনিক প্রযুক্তির ৬টি আন্তর্জাতিক বাণিজ্য মেলা

৬ ঘন্টা আগে
আইসিসিবিতে শুরু হলো আধুনিক প্রযুক্তির ৬টি আন্তর্জাতিক বাণিজ্য মেলা

শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশকে দুটি শর্ত দিল ভারত

৭ ঘন্টা আগে
শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশকে দুটি শর্ত দিল ভারত

অবাধ্যতা নয়, স্বাভাবিক বিকাশের ইঙ্গিত – জানালেন মনোবিদ

৯ ঘন্টা আগে
অবাধ্যতা নয়, স্বাভাবিক বিকাশের ইঙ্গিত – জানালেন মনোবিদ

এনভিডিয়ার পদত্যাগী সিইও হুয়াংয়ের বিরুদ্ধে এবার তৃতীয় নারী কর্মীর সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ

৯ ঘন্টা আগে
এনভিডিয়ার পদত্যাগী সিইও হুয়াংয়ের বিরুদ্ধে এবার তৃতীয় নারী কর্মীর সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।