সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঝিনাইদহে সার সংকট ও অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
ঝিনাইদহে বিসিআইসির সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতি, দলীয়করণ, সার সংকট এবং তেল, গ্যাস ও বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা জামায়াতে ইসলামী। রবিবার (১৮ অক্টোবর) সকালে শহরের পায়রা চত্বর মোড়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।
ঝিনাইদহ জেলা জামায়াতের নায়েবে আমীর মো. আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমীর আলী আজম মোহাম্মদ আবু বকর। এতে বিশেষ অতিথি হিসেবে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালেব, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই ও সদর উপজেলা আমীর ড. হাবিবুর রহমানসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে প্রধান অতিথি আলী আজম মো. আবু বকর অভিযোগ করেন, কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের জিম্মি করা হচ্ছে এবং রাজনৈতিক বিবেচনায় সারের ডিলারশিপ বিতরণ করা হয়েছে। এতে সাধারণ কৃষকেরা চরম ক্ষতির মুখে পড়েছেন। অবিলম্বে বিতর্কিত সার-বীজ মনিটরিং কমিটি পুনর্গঠন এবং পক্ষপাতমূলক সব ডিলারশিপ বাতিল করে স্বচ্ছতার মাধ্যমে নতুন নিয়োগের দাবি জানান তিনি।
মানববন্ধনে জেলা প্রশাসক মো. নোমান হোসেন প্রিন্সের প্রশাসনিক ভূমিকা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দেন সহকারী সেক্রেটারি আব্দুল হাই। একই সঙ্গে জেলা পরিষদের সার্ভেয়ার হানিফসহ সাতজনের বিতর্কিত নিয়োগ ও বিপুল পরিমাণ আর্থিক লেনদেনের অভিযোগ এনে দ্রুত তদন্ত ও নিয়োগ বাতিলের দাবি জানানো হয়। সমাবেশ থেকে আগামী ৩১ মার্চের ১১ দলীয় লংমার্চ কর্মসূচি সফল করতে সর্বস্তরের মানুষকে আহ্বান জানানো হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহের মহেশপুরে পাওনা টাকার বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা
১০ মিনিট আগে
কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার
১৬ ঘন্টা আগে
ঝিনাইদহের মহেশপুরে পদ্মপুকুর কলেজে নবীন বরণ ও ছাত্রদল নেতার সংবর্ধনা
১৮ ঘন্টা আগে