লগইন
ঝিনাইদহ ক্যাডেট কলেজে আমন্ত্রণ পেয়েও প্রবেশে বাধা, সাংবাদিকদের ক্ষোভ ও সংবাদ বর্জনের ঘোষণা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ অক্টোবর, ২০২৬ | ০৯:০০ রাত ১০৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহ ক্যাডেট কলেজে আমন্ত্রণ পেয়েও প্রবেশে বাধা, সাংবাদিকদের ক্ষোভ ও সংবাদ বর্জনের ঘোষণা

ঝিনাইদহ ক্যাডেট কলেজে আন্তঃক্যাডেট কলেজ ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হলেও অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ঝিনাইদহের সংবাদকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ ক্যাডেট কলেজে এই ঘটনা ঘটে।

ক্ষুব্ধ সাংবাদিকরা জানান, গত ১০ অক্টোবর ঝিনাইদহ ক্যাডেট কলেজে আন্তঃক্যাডেট কলেজ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন হয়। সেই উদ্বোধনী অনুষ্ঠানে জেলার কয়েকজন সংবাদকর্মীকে আমন্ত্রণ জানায় ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ। এছাড়া, কলেজ কর্তৃপক্ষ ও যশোর সেনানিবাস থেকে তিন দিনব্যাপী তদন্তের পর সাংবাদিকদের চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল। এরপর প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয় ১৫ অক্টোবর বৃহস্পতিবার। সমাপনী অনুষ্ঠানেও সাংবাদিকদের চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রণপত্র পেয়ে দুপুরে সংবাদকর্মীরা ক্যাডেট কলেজের গেটে উপস্থিত হলে তাঁদের জানানো হয় যে সাংবাদিকদের প্রবেশের অনুমতি নেই এবং তাঁদের কলেজ এলাকা ত্যাগ করতে বলা হয়। এই ঘটনায় জেলার সংবাদকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে।

ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি আসিফ ইকবাল মাখন এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, “সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েও অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে না দেওয়ার ঘটনায় আমি তীব্র নিন্দা জানাই। এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্তের দাবি জানাচ্ছি।” একইসাথে তিনি ক্যাডেট কলেজের সকল সংবাদ বর্জনের ঘোষণাও দেন।

এদিকে, জেলা প্রেসক্লাবের সভাপতি ও এনটিভির স্টাফ রিপোর্টার মিজানুর রহমান জানান, কলেজ কর্তৃপক্ষ সাংবাদিকদের দাওয়াত দেওয়ার আগে বিভিন্নভাবে তদন্ত করে চিঠি দিয়ে আমন্ত্রণপত্র পাঠিয়েছিল। এরপর সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়া অত্যন্ত দুঃখজনক। তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সাংবাদিকদের সাথে এমন আচরণের ঘটনার অবশ্যই তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে জানতে ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি অ্যাডজুটেন্টের সাথে কথা বলার পরামর্শ দেন এবং আমন্ত্রণ জানানোর বিষয়টি তাঁর জানা নেই বলে মন্তব্য করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঝিনাইদহের মহেশপুরে পাওনা টাকার বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা

১০ মিনিট আগে
ঝিনাইদহের মহেশপুরে পাওনা টাকার বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা

ধানমন্ডিতে বিইএস-এর ফ্রি ডায়াবেটিস ক্যাম্প ও চিকিৎসাসেবা অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
ধানমন্ডিতে বিইএস-এর ফ্রি ডায়াবেটিস ক্যাম্প ও চিকিৎসাসেবা অনুষ্ঠিত

চলতি মৌসুমে সেন্ট মার্টিনে এক দিনে সর্বোচ্চ পর্যটকের আগমন

১ ঘন্টা আগে
চলতি মৌসুমে সেন্ট মার্টিনে এক দিনে সর্বোচ্চ পর্যটকের আগমন

বনানীতে ‘পাওয়ার অব শি’র দিনব্যাপী উদ্যোক্তা মেলা

৫ ঘন্টা আগে
বনানীতে ‘পাওয়ার অব শি’র দিনব্যাপী উদ্যোক্তা মেলা

লালমোহনে সড়ক সম্প্রসারণের অজুহাতে কেটে নেওয়া হলো চার শতাধিক গাছ, তদন্তে কমিটি

৫ ঘন্টা আগে
লালমোহনে সড়ক সম্প্রসারণের অজুহাতে কেটে নেওয়া হলো চার শতাধিক গাছ, তদন্তে কমিটি

ওয়ানডে অভিষেকেই ইংল্যান্ডকে ধসিয়ে দেওয়া ৬ উইকেট শিকারি মাহলি বিয়ার্ডম্যান কে?

৬ ঘন্টা আগে
ওয়ানডে অভিষেকেই ইংল্যান্ডকে ধসিয়ে দেওয়া ৬ উইকেট শিকারি মাহলি বিয়ার্ডম্যান কে?

আইসিসিবিতে শুরু হলো আধুনিক প্রযুক্তির ৬টি আন্তর্জাতিক বাণিজ্য মেলা

৬ ঘন্টা আগে
আইসিসিবিতে শুরু হলো আধুনিক প্রযুক্তির ৬টি আন্তর্জাতিক বাণিজ্য মেলা

শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশকে দুটি শর্ত দিল ভারত

৭ ঘন্টা আগে
শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশকে দুটি শর্ত দিল ভারত

অবাধ্যতা নয়, স্বাভাবিক বিকাশের ইঙ্গিত – জানালেন মনোবিদ

৯ ঘন্টা আগে
অবাধ্যতা নয়, স্বাভাবিক বিকাশের ইঙ্গিত – জানালেন মনোবিদ

এনভিডিয়ার পদত্যাগী সিইও হুয়াংয়ের বিরুদ্ধে এবার তৃতীয় নারী কর্মীর সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ

৯ ঘন্টা আগে
এনভিডিয়ার পদত্যাগী সিইও হুয়াংয়ের বিরুদ্ধে এবার তৃতীয় নারী কর্মীর সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।