সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
দর্শনায় সাড়ম্বরে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবীণ ও ঐতিহ্যবাহী সংবাদপত্র ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী চুয়াডাঙ্গার দর্শনায় অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় দর্শনা প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে এ বিশেষ মাইলফলক উদ্যাপন করা হয়।
‘দৈনিক রানার’-এর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি আকিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দর্শনা থানা বিএনপির সমন্বয়ক ও সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান বুলেট, জেলা প্রেসক্লাবের সহসভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক শরীফ উদ্দীন, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল আওয়াল এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন।
এছাড়াও মাইটিভির জেলা প্রতিনিধি জামাল হোসেন খোকন, এটিএন নিউজের জেলা প্রতিনিধি মিথুন মাহামুদ, রাজধানী টিভির জেলা প্রতিনিধি আহসান হাবীব মামুন, চুয়াডাঙ্গা পোস্টের সম্পাদক ও প্রকাশক ওয়াসিম সাঈদ এবং দর্শনা প্রেসক্লাবের সাংবাদিকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় অতিথিরা বলেন, ১৯৮০ সালের ২৬ মার্চ বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে যশোর থেকে যাত্রা শুরু করে ‘দৈনিক রানার’। প্রতিষ্ঠালগ্ন থেকেই পত্রিকাটি এই অঞ্চলের মানুষের অধিকার, সংগ্রাম ও সম্ভাবনার কথা সাহসিকতার সঙ্গে তুলে ধরছে। এই বিশেষ দিনে পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক গোলাম মাজেদ এবং পরবর্তীতে এর অগ্রগতিতে অবদান রাখা প্রয়াত সম্পাদক আরএম সাইফুল আলম মুকুলের অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগেও পত্রিকাটির সত্য প্রকাশের ধারা অব্যাহত থাকবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার
৪ ঘন্টা আগে