সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
চুয়াডাঙ্গার দর্শনায় পৃথক অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
চুয়াডাঙ্গার দর্শনায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দর্শনা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্ব থেকেই একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঝাডাঙ্গা ও নাস্তিপুর গ্রামে এই অভিযান চলে।
পুলিশ সূত্রমতে, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ঝাঝাডাঙ্গা গ্রামে অভিযান চালানো হয়। সেখান থেকে আব্দুল মান্নানের ছেলে আব্দুল হাদী (৩৫)কে গ্রেপ্তার করা হয়। তার বসতঘর থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই অভিযানে দর্শনা থানার উপপরিদর্শক (এসআই) খুরশীদ আলমসহ পুলিশের একটি দল অংশ নেন।
পরবর্তীতে একই ইউনিয়নের নাস্তিপুর গ্রামে আরও একটি অভিযান চালিয়ে কায়েদ আলী বিশ্বাসের ছেলে ইয়াজতুল্লাহ (৫০)কে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্যমতে, গ্রেপ্তার হওয়া এই দুইজনের বিরুদ্ধেই দর্শনা থানায় একাধিক মাদক মামলা চলমান রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে মামলা দায়ের করে আজ মঙ্গলবারই তাদের চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার
৪ ঘন্টা আগে