সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার
চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মাহবুব আলম (৪৯) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১২টার দিকে পাসপোর্ট ও ভিসা পরীক্ষার সময় তাঁকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা ছিল।
আটক মাহবুব আলম কুষ্টিয়া সদর উপজেলার যুগিয়া দরগাপাড়া এলাকার আনসার শেখের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৫ আগস্ট কুষ্টিয়া সদর থানায় দায়ের হওয়া একটি হত্যা ও সহিংসতা মামলার অন্যতম আসামি তিনি। মামলাটির এফআইআর নম্বর ১২ এবং জিআর নম্বর ৩১৪। তাঁর বিরুদ্ধে বেআইনি জনতাবদ্ধে দাঙ্গা সৃষ্টি, সরকারি কাজে বাধা প্রদান এবং হত্যার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছিল। মামলার পর থেকেই তাঁর ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি ছিল।
can ঘটনার সত্যতা নিশ্চিত করে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) তুহিন মিয়া জানান, পাসপোর্ট ও ভিসা যাচাই-বাছাইয়ের সময় মাহবুব আলমের বিরুদ্ধে থাকা মামলা ও ওয়ারেন্টের তথ্য ভেসে ওঠে। তাৎক্ষণিকভাবে তাঁকে হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাঁকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার
৪ ঘন্টা আগে