সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইয়াবাসহ যুবক গ্রেফতার, আদালতের ১ বছরের কারাদণ্ড
চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুলিশি বিশেষ অভিযানে ৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আজগার আলী (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী সময়ে সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেন।
পুলিশ সূত্রের খবর, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিনের তত্ত্বাবধানে বিষ্ণুপুর পুলিশ ক্যাম্পের এসআই প্রদীপ বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার জুড়ানপুর পূর্বপাড়া গ্রাম এলাকায় পাকা সড়কের ওপর অভিযান চালিয়ে আফাজ্জেল হোসেনের ছেলে আজগার আলীকে আটক করা হয়। আটকের সময় তার কাছ থেকে ৩ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারের পর গতকাল তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক সংক্ষিপ্ত বিচার শেষে আসামিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন জানান, ওই এলাকায় মাদকের বেচাকেনা রোধ, অবৈধ অস্ত্র উদ্ধার ও চোরাকারবারিসহ অপরাধীদের গ্রেফতারে পুলিশের এই নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার
৪ ঘন্টা আগে