সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৩৫ শিক্ষার্থীর সহজ কোরআন শিক্ষার সবক গ্রহণ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর হাজীপাড়া জামে মসজিদে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় পরিচালিত সহজ কোরআন শিক্ষা কেন্দ্রে ৩৫ জন শিক্ষার্থীর পবিত্র কোরআন শিক্ষার সবক গ্রহণ অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছে।
গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৭টার দিকে জয়রামপুর হাজীপাড়া জামে মসজিদে আয়োজিত এই অনুষ্ঠানে ৩৫ জন ছাত্রছাত্রীকে পবিত্র কোরআন শরিফের সবক প্রদান করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা কোরআন শিক্ষার প্রাথমিক স্তরের সমাপ্তি ঘটালো।
মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের দামুড়হুদা উপজেলা শাখার মডেল কেয়ারটেকার মো. রহমত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়রামপুর ডিএস দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা আবুল হোসেন, সাধারণ কেয়ারটেকার মো. নজরুল ইসলাম, মো. রফিকুল ইসলাম জিয়া, মো. আব্দুল হালিম, মো. মনিরুজ্জামান, মো. আহমেদ আলী এবং মাওলানা ইয়াসিন আরাফাত। সংশ্লিষ্ট শিক্ষা কেন্দ্রের শিক্ষক হাফেজ মো. জিল্লুর রহমান দক্ষতার সাথে সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন।
ইসলামিক ফাউন্ডেশন ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’-এর অংশ হিসেবে এই সহজ কোরআন শিক্ষা কেন্দ্র পরিচালিত হচ্ছে। জয়রামপুর হাজীপাড়া জামে মসজিদ সহজ কোরআন শিক্ষা কেন্দ্র নামে পরিচিত এই প্রতিষ্ঠানের কেন্দ্র কোড নম্বর ৫৪১। এমন শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিশুদের পবিত্র কোরআন শেখার পাশাপাশি তাদের মধ্যে ধর্মীয় জ্ঞান, নৈতিকতা ও মূল্যবোধের বিকাশ ঘটছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার
৪ ঘন্টা আগে