আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবসে আলমডাঙ্গায় ফ্রি মেডিকেল ক্যাম্প : প্রায় ২০০ রোগীকে চিকিৎসাসেবা ও দরিদ্রদের বিনামূল্যে ওষুধ প্রদান
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
চিকিৎসা | আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবসে আলমডাঙ্গায় ফ্রি মেডিকেল ক্যাম্প : প্রায় ২০০ রোগীকে চিকিৎসাসেবা ও দরিদ্রদের বিনামূল্যে ওষুধ প্রদান
‘আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস’ উপলক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির আয়োজনে আব্দুল হামিদ ডায়াবেটিক ফুট কেয়ার ইউনিটের উদ্যোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে মেডিসিন ও ডায়াবেটিস চিকিৎসক ডা. মোঃ আব্দুল্লাহ আল মামুন, গাইনি চিকিৎসক ডা. সামিনা আক্তার তন্বী এবং নিউরোমেডিসিন চিকিৎসক ডা. আদনীন নাহার মৌনালী রোগীদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
ক্যাম্পে বিভিন্ন বয়সী প্রায় ২০০ জন রোগী পায়ের ব্যথা, ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক সমস্যার জন্য চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসাসেবার পাশাপাশি অতি দরিদ্র রোগীদের মধ্যে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির ‘মেডিসিন ব্যাংক’ থেকে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
ডা. মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস উপলক্ষে পায়ের যত্ন, ডায়াবেটিক ফুট কেয়ার এবং সংশ্লিষ্ট সমস্যা সম্পর্কে জনসচেতনতা বাড়াতেই এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। অনেকেই পায়ের সমস্যাকে তুচ্ছ মনে করেন। অথচ ছোটখাটো সমস্যা থেকেই পরবর্তীতে বড় ধরনের জটিলতা তৈরি হতে পারে। বিশেষ করে ডায়াবেটিস আক্রান্তদের নিয়মিত পায়ের যত্ন ও পরীক্ষা করা অত্যন্ত জরুরি। সচেতনতা ও সময়মতো চিকিৎসার মাধ্যমে সংক্রমণ ও অঙ্গহানির ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
ডা. আদনীন নাহার মৌনালী বলেন, ক্যাম্পে বিভিন্ন বয়সী মানুষ চিকিৎসাসেবা নিতে এসেছেন। বিশেষ করে ডায়াবেটিস ও পায়ের ব্যথাজনিত সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিল উল্লেখযোগ্য। তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়েছে। ভবিষ্যতেও সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সংশ্লিষ্টরা বলেন, মানবসেবাকে গুরুত্ব দিয়ে সাধারণ মানুষের জন্য চিকিৎসাসেবা ও সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। বিশেষ করে অসচ্ছল ও দরিদ্র রোগীদের পাশে দাঁড়াতে সমিতির উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার
৪ ঘন্টা আগে