আলমডাঙ্গায় ভূমি মেলা ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ভূমি মেলা ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গায় ভূমি মেলা ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিক ভাবে ভার্চুয়ালি ভূমি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এবারের মেলার প্রতিপাদ্য ছিল “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ।
এ উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর ভূমি অফিসে গিয়ে মেলা চত্বরে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমীন আক্তার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এসএম মাহমুদুল হক, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা, আলমডাঙ্গা ব্যায়ামাগারের সভাপতি ইকবাল হোসেন মিয়া, সহকারী অধ্যাপক ড. মহবুব আলম, সহকারী অধ্যাপক মিজানুর রহমান, আসিফ জাহান। এছাড়াও উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ার হোসেন, বিআরডিবি কর্মকর্তা সেলিম রেজা, যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, ব্যায়ামাগারের আব্দুর রশিদ মঞ্জু, পিন্টুর রহমান, সাদ্দাম খান, মাহমুদুল হাসান, শেখ মহন, ভূমি সহকারী শাকিল আহমেদ, মিনারুল ইসলাম, ঈশা খাঁন, সাহাবুদ্দিন, আব্দুর রাজ্জাক, হোসেল আহমেদ, কাজলী খাতুন, তরিকুল ইসলাম, সার্ভেয়ার মাজেদুর রহমান, নাজির সাজেদুর রহমান, সাংরাত সহকারী ফজলে রাব্বী, সার্টিফিকেট সহকারী মাসুদ পারভেজ রাজা, স্টাফ ফরজ আলী, আফরোজা সুলতানা, তানভীর মাহমুদ, আব্দুল মান্নান, তরিকুল ইসলাম প্রমুখ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব
১৬ মিনিট আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ
৬ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল
৬ ঘন্টা আগে