আলমডাঙ্গায় নবাগত ইউএনও শাহীনুর আক্তারের সাথে নিকাহ্ রেজিস্ট্রার সমিতির সৌজন্য সাক্ষাৎ
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় নবাগত ইউএনও শাহীনুর আক্তারের সাথে নিকাহ্ রেজিস্ট্রার সমিতির সৌজন্য সাক্ষাৎ
আলমডাঙ্গার নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতি আলমডাঙ্গা উপজেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাৎকালে সমিতির নেতৃবৃন্দ নবাগত ইউএনও শাহীনুর আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আলমডাঙ্গায় তার দায়িত্ব পালনকাল সফল ও সার্থক হোক এই প্রত্যাশা ব্যক্ত করেন। এসময় তারা উপজেলার বিভিন্ন সামাজিক, প্রশাসনিক ও জনসচেতনতামূলক বিষয় নিয়ে মতবিনিময় করেন।
উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার বলেন, সরকারি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। সমাজে শৃঙ্খলা, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। নিকাহ্ রেজিস্ট্রারগণ সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বিবাহ নিবন্ধনের ক্ষেত্রে স্বচ্ছতা ও আইনানুগ প্রক্রিয়া নিশ্চিত করার পাশাপাশি বাল্যবিয়ে প্রতিরোধে আপনাদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। এর কারণে শিক্ষাজীবন ব্যাহত হওয়ার পাশাপাশি কিশোরী স্বাস্থ্যঝুঁকি ও নানা সামাজিক সমস্যা তৈরি হয়। তাই বাল্যবিয়ে রোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও নিকাহ্ রেজিস্ট্রারদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আলমডাঙ্গাকে একটি আধুনিক, সুশৃঙ্খল ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।
সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতি আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি কাজী রবিউল হক, জেলা সাধারন সম্পাদক কাজী আবুল হাসনাত শাফী, আলমডাঙ্গা শাখার সাধারন সম্পাদক কাজী আব্দুস সালাম, কাজী ওমর ফারুক, কাজী আবু মুসা, কাজী মহব্বত আলী হেলালী, কাজী মাও. আবুল কালাম আজাদ, কাজী ফারুক আহমেদ, কাজী আফতাব উদ্দিন, কাজী মাওলানা মজনুর রহমান, কাজী ওয়াশিকুর রহমান, কাজী ছাত্তার, কাজী হাফেজ সাইপুল ইসলাম, কাজী আনোয়ার হোসেন, কাজী জামাত আলী, কাজী মাওঃ জহুরুল ইসলাম, কাজী মাওঃ ওয়াজেদ আলী, কাজী নাজমুল হক, কাজী খলিলুর রহমান, কাজী প্রভাংশু কুমার ব্যানার্জী প্রমুখ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব
১৩ মিনিট আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ
৬ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল
৬ ঘন্টা আগে