আলমডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত : সভায় মাদক, বাল্য বিয়ে ও কিশোর গ্যাং দমনে গুরুত্বারোপ
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত : সভায় মাদক, বাল্য বিয়ে ও কিশোর গ্যাং দমনে গুরুত্বারোপ
আলমডাঙ্গায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদকদ্রব্যের বিস্তার রোধ, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বন্ধ, বাল্যবিবাহ প্রতিরোধ, চুরি-ছিনতাই নিয়ন্ত্রণ এবং শহরের যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। এসময় তিনি বলেন, তিনি বলেন, মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে হলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সচেতন ভূমিকা পালন করতে হবে। কোনো অপরাধী যেন রাজনৈতিক বা সামাজিক পরিচয়ের আড়ালে অপরাধ করে পার পেয়ে না যায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, আলমডাঙ্গা শহরের যানজট নিরসনে অবৈধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও বরাদ্দের অর্থ যথাযথভাবে কাজে লাগাতে হবে। উন্নয়ন প্রকল্পের কাজের মান ও স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে, যাতে সরকারি বরাদ্দের সুফল প্রকৃত অর্থেই জনগণের কাছে পৌঁছায়।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ^র কুমার মন্ডল, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমীন আক্তার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. উজ্জ্বল কুমার কুন্ডু।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, সাধারন সম্পাদক আমিনুল হক রোকন, পৌর সভাপতি আজিজুর রহমান পিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা জামায়াতের সাবেক আমীর শফিউল আলম বকুল, পৌর জামায়াতের আমীর মাহের আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, কৃষক দলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিন্টু, ইউপি চেয়ারম্যান মিনাজ উদ্দিন বিশ^াস, শেখ আশাদুল হক মিকা, ইমদাদুল হক মুন্সি, সোহানুর রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুবুর রহমান, মেহেরাজ হোসেন, আলমডাঙ্গা কলা কেন্দ্রের সভাপতি ইকবাল হোসেন মিয়া, উপজেলা প্রকৌশলী মেজবাহুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন,নির্বাচন কর্মকর্তা মেজর আহাম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ, মাধ্যমিক শিক্ষা অফিসার মিকাইল হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, আইসিটি অফিসার মোস্তার্ফিজুর রহমান, পল্লি উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা, পল্লি বিদ্যুৎ আলমডাঙ্গা জোনাল অফিসের বিজয় কুমার কুন্ড, আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. মাহবুব আলম, আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন পাতা, আলমডাঙ্গা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, আলমডাঙ্গা সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সিরাজুল ইসলাম, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ রানাসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক
৫৮ মিনিট আগে
চুয়াডাঙ্গার দর্শনায় ১৭ বছর ধরে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার দাবি
৫৮ মিনিট আগে
সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে আসলেন চুয়াডাঙ্গায়
৫ ঘন্টা আগে