লগইন
আলমডাঙ্গার হারদী মীর শামসুজ্জোহা কলেজে এমপি অ্যাড. মাসুদ পারভেজ রাসেলকে সংবর্ধনা প্রদান
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৮ মে, ২০২৬ | ০৮:৫৬ রাত ৩৫১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গার হারদী মীর শামসুজ্জোহা কলেজে এমপি অ্যাড. মাসুদ পারভেজ রাসেলকে সংবর্ধনা প্রদান

চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেলকে হারদী মীর শামসুজ্জোহা কলেজে সংবর্ধনা প্রদান করা হয়েছে। হারদী মীর শামসুজ্জোহা কলেজে এমপি অ্যাড. রাসেলের শুভাগমন উপলক্ষে শুভেচ্ছা ও সংবর্ধনার আয়োজন করা হয়। সোমবার (১৮ মে) কলেজের হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেন, শিক্ষাই একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি। একটি দেশকে সমৃদ্ধ ও আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। বর্তমান প্রজন্মকে যুগোপযোগী ও সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হলে শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, দক্ষ শিক্ষক নিয়োগ এবং শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে। হারদী মীর শামসুজ্জোহা কলেজ এ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। এ প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে আমি সবসময় পাশে থাকবো।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজকে সবচেয়ে বেশি হুমকির মুখে ফেলছে মাদক, মোবাইল ফোনের অপব্যবহার এবং অপসংস্কৃতি। শিক্ষার্থীরা যেন মোবাইল ফোনকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহার না করে, বরং প্রযুক্তিকে জ্ঞান অর্জনের হাতিয়ার হিসেবে কাজে লাগায় সে বিষয়ে অভিভাবক ও শিক্ষকদের আরও সচেতন হতে হবে। অতিরিক্ত মোবাইল ব্যবহার শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট করছে, সময় অপচয় করছে এবং অনেক ক্ষেত্রে তাদের পড়ালেখা থেকে দূরে সরিয়ে দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অযথা সময় নষ্ট না করে শিক্ষার্থীদের পাঠ্যবই, সাহিত্যচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে মনোযোগী হতে হবে।

তিনি বলেন, মাদক একটি সমাজ ও রাষ্ট্র ধ্বংসের অন্যতম কারণ। মাদক একবার কোনো তরুণের জীবনে প্রবেশ করলে তার পরিবার, সমাজ ও ভবিষ্যৎ সবকিছু ধ্বংস হয়ে যায়। তাই শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে। এ ক্ষেত্রে অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে এবং কী করছে সে বিষয়ে খোঁজ রাখতে হবে।

খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা একজন শিক্ষার্থীর মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা শরীর সুস্থ রাখে, শৃঙ্খলাবোধ সৃষ্টি করে এবং দলগত নেতৃত্বের গুণাবলি তৈরি করে। তাই শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। সুস্থ বিনোদন একজন শিক্ষার্থীকে খারাপ পথ থেকে দূরে রাখতে সহায়তা করে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরাই আগামী দিনের নেতৃত্ব দিবে। দেশ ও জাতির ভবিষ্যৎ তোমাদের হাতেই নির্ভর করছে। নিজেদের যোগ্য, সৎ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে কঠোর পরিশ্রম, শৃঙ্খলা, সততা ও নৈতিক শিক্ষার বিকল্প নেই। জীবনে সফল হতে হলে সময়ের মূল্য দিতে হবে, নিয়মিত অধ্যয়ন করতে হবে এবং মা-বাবা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তোমাদের মেধা, পরিশ্রম ও দেশপ্রেমের মাধ্যমেই বাংলাদেশ আরও উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ামত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গভর্নিং বডির সদস্য মিজানুর রহমান, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, সংবর্ধনা কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক একেএম আব্দুর রহমান, কৃষি কলেজের অধ্যক্ষ কৃষিবীদ আহসান আনিসুর রহমান, হারদী মীর শামসুল ইসলাম পলিটেকনিক ইন্সটিউটের অধ্যক্ষ আইরুজ্জামান, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, জিএ সাংগঠনিক শাখার আমীর আব্বাস উদ্দিন, পৌর জামায়াতের আমীর মাহের আলী, জেলা জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারশনের সভাপতি কাইয়ুম উদ্দিন হিরোক, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন। সহকারী অধ্যাপক একেএম ফারুক হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী পরিষদের সেক্রেটারি প্রভাষক মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক আক্তারুজ্জামান, মুনসুর আলী, মিজানুর রহমান, নাজমুন্নাহার, উপজেলা জামায়াতের রাজনৈতিক সম্পাদক শাহাজান আলীসহ শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর সফলতা কামনা করেন। পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ। কলেজ ক্যাম্পাসে সাজসজ্জা ও ব্যানারে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়।

ট্যাগসমূহ: #আলমডাঙ্গা

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

১৮ মিনিট আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

১ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

৩ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

৪ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

৫ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

৬ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

৭ ঘন্টা আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।