লগইন
আলমডাঙ্গার বকশীপুর দাখিল মাদ্রাসায় ইসলামী সেন্টার উদ্বোধন করলেন এমপি অ্যাড. রাসেল
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৭ মে, ২০২৬ | ০৭:৫৭ বিকাল ৪৯৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গার বকশীপুর দাখিল মাদ্রাসায় ইসলামী সেন্টার উদ্বোধন করলেন এমপি অ্যাড. রাসেল

আলমডাঙ্গার বকশীপুর দাখিল মাদ্রাসায় “ওয়ার্ল্ড এসেম্বলি অব মুসলিম ইয়ুথ (ওয়ামি) বাংলাদেশ”র অর্থায়নে নির্মিত ইসলামী সেন্টারের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৭ মে) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইসলামী সেন্টারের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে ইসলামী সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমান প্রজন্মকে সুশিক্ষিত, আদর্শবান ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতেও সবাইকে একযোগে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, মাদ্রাসা শিক্ষা শুধু ধর্মীয় জ্ঞান অর্জনের ক্ষেত্র নয়, এটি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনের অন্যতম ভিত্তি। সমাজকে আলোকিত করতে শিক্ষার পাশাপাশি ধর্মীয় অনুশাসনের চর্চাও জরুরি।

বক্সীপুর দাখিল ও হাফেজিয়া মাদ্রাসার সহসভাপতি মুন্সি সোহবার উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, ওয়ামি বাংলাদেশের প্রজেক্ট ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম, জেলা জামায়াতের বায়তুল সম্পাদক কামাল উদ্দিন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার, ইউপি সদস্য বুলবুল সিরাজি সালাম।

ওয়ামি বাংলাদেশের চুয়াডাঙ্গার প্রতিনিধি আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক আব্দুল কুদ্দুস,বক্সীপুর পুরাতন জামে মসজিদের ঈমাম আঃ মান্নান, কবি আব্দুল খালেক, সমাজ সেবক আজিবার রহমান, রায়েন আলী, মাহাবুল মুন্সি, ইকবাল মুন্সি,রবিউল ইসলাম, হাফেজ ক্বারী মাওলানা গোলাম মোক্তাদির, হাফেজ ক্বারী মাওলানা হাফিজুর রহমান, মোস্তফা কামাল তোতাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, ইসলামী শিক্ষা ও নৈতিক মূল্যবোধ বিকাশে এ ইসলামী সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সুপার মাওলানা শরিয়তুল ইসলাম।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

১৬ মিনিট আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

১ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

৩ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

৪ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

৫ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

৬ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

৭ ঘন্টা আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।