আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে নাশকতা , মাদক ও গ্রেফতারী পরোয়ানাভূক্ত ৩ আসামী গ্রেফতার
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে নাশকতা , মাদক ও গ্রেফতারী পরোয়ানাভূক্ত ৩ আসামী গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে নাশকতা মামলা, মাদক ও গ্রেফতারী পরোয়ানাভূক্ত ৩ আসামীকে গ্রেফতার করেছে। ৮ অক্টোবর বৃহস্পতিবার রাতে আলমডাঙ্গার পৌর এলাকা ও কালিদাসপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে নিয়ে আসে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল খাদিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চেয়ারম্যান মুজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাসসহ তার লোকজন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের আটকে রেখে নির্যাতন করেন বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে তাদের উদ্ধার করতে গেলে চেয়ারম্যান ও তার লোকজন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় গাড়ি ভাঙচুরসহ নাশকতার ঘটনা ঘটে বলে মামলায় অভিযোগ করা হয়।
এ ঘটনায় ৩ মে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলার তদন্তে প্রাপ্ত আসামী কালিদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামের মৃত আনছার আলীর ছেলে মিলন উদ্দিন মন্ডল। বৃহস্পতিবার রাতে আলমডাঙ্গা থানার এসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
একই রাতে আলমডাঙ্গা থানার এসআই আমিনুর রহমান অভিযান চালিয়ে মাদক মামলার তদন্তে প্রাপ্ত আসামী গোবিন্দপুর নতুন বাস স্টান্ড এলাকার মৃত জামাল উদ্দিন ওরফে রাহাদুর মাস্টারের ছেলে সাদেকুর রহমান পলাশকে গ্রেফতার করে। সাদেকুর রহমান আলমডাঙ্গা থানার অক্টোবর মাসের ২ নং মাদক মামলার তদন্তে প্রাপ্ত আসামী।
এদিকে, আলমডাঙ্গা থানার এসআই কাজী শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী গোবিন্দপুর গ্রামের নতুন বাস স্টান্ডের মৃত মওলা হোসেনের ছেলে রফিকুল ইসলামকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
নোয়াখালীতে ঘরের মেঝেতে মিলল নারীর লাশ, রহস্যজনক মৃত্যুর শঙ্কা
২৯ মিনিট আগে
আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ
৪ ঘন্টা আগে