লগইন
আগামী স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের ইসলামীর উদ্যোগে উপজেলার বিভিন্ন স্তরের প্রার্থী পরিচিতি সভা
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৮ মে, ২০২৬ | ০৮:৫৯ রাত ৩৭৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আগামী স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের ইসলামীর উদ্যোগে উপজেলার বিভিন্ন স্তরের প্রার্থী পরিচিতি সভা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আলমডাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলার বিভিন্ন স্তরের প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে সোমবার বিকেলে শহরের হাজী মোড়স্থ লায়লা কনভেনশন হলে এ সভার আয়োজন করা হয়।

সভায় উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তিনি তার বক্তব্যে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের বিকল্প নেই। দীর্ঘদিন ধরে দেশের মানুষ নানা অনিয়ম, দুর্নীতি ও বৈষম্যের শিকার হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে এমন নেতৃত্ব প্রয়োজন যারা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে থেকে মানুষের কল্যাণে কাজ করবে। পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া, মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং যুব সমাজকে নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জনগণের আস্থা অর্জন করতে হলে অহংকার নয়, বিনয় ও মানবসেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। মানুষের সুখ-দুঃখের পাশে দাঁড়িয়ে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজার উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএ সাংগঠনিক শাখার আমীর আব্বাস উদ্দিন, পৌর জামায়াতের আমীর মাহের আলী, পৌর জামায়াতের সেক্রেটারি মুসলিম উদ্দিনসহ দলীয় নেতাকর্মী, সমর্থক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আলমডাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলার বিভিন্ন স্তরের প্রার্থী পরিচিতি সভায় আলমডাঙ্গা পৌর মেয়র প্রার্থী জেলা জামায়াতের যুববিষয়ক সম্পাদক শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, উপজেলা চেয়ারম্যান প্রার্থী জেলা জামায়াতের আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, বেলগাছী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী উপজেলা জায়ামাতের সেক্রেটারি মামুন রেজা, ভাংবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জেলা জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারশনের সভাপতি কাইয়ুম উদ্দিন হিরোক, হারদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জিএ শাখার কর্ম পরিষদ সদস্য শাজাহান আলী, কুমারী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী কুমারী ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি রাশেদ আহম্মেদ, ডাউকি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী উপজেলা জামায়াতের নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার, জামজামি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জেলা জামায়াতের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আলতাফ হোসাইন, খাসকররা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওঃ আব্দুল লতিফ, কালিদাসপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন জামায়াতের আমীর আশাদুল হক, জেহালা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন জামায়াতের সভাপতি হুমায়ন কবির, আইলহাস ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন জামায়াতের সভাপতি লিয়াকত আলী, নাগদাহ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন জামায়াতের সভাপতি রিপন বিশ^াস, খাদিমপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন জামায়াতের আমীর মুস্তাফিজুর রহমান (বেল্টু) মোল্লা, গাংনী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জিএ সাংগঠনিক শাখার কর্ম পরিষদের সদস্য আজহারুল ইসলাম, চিৎলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওঃ আব্দুল মালেক উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমে আগামী নির্বাচনে ভালো ফলাফল অর্জনের ব্যাপারে তারা আশাবাদী। পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং এলাকার সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

১৭ মিনিট আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

১ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

৩ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

৪ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

৫ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

৬ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

৭ ঘন্টা আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।