লগইন
সৈয়দপুর এয়ারপোর্ট নির্মাণ কাজের রড চুরি সিন্ডিকেটের সাথে জড়িত ঝন্টু ও সুইট  আটক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ জানুয়ারী, ২০২৫ | ১২:০০ রাত ১৩২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
সৈয়দপুর এয়ারপোর্ট নির্মাণ কাজের রড চুরি সিন্ডিকেটের সাথে জড়িত ঝন্টু ও সুইট আটক

আলমডাঙ্গা ব্যুরো/হাটবোয়ালিয়া প্রতিনিধি ও ভ্রাম্যমান প্রতিনিধি: সৈয়দপুর এয়ারপোর্ট নির্মাণ কাজের রড চুরি সিন্ডিকেটের সাথে জড়িত থাকার অভিযোগে আলমডাঙ্গার ভোগাইল বগাদীর ঝন্টু ও সুইট নামের দুই ব্যবসায়ীকে আটক করেছে সিরানগঞ্জ জেলার সলঙ্গী থানা পুলিশ। পরে সুইটকে ছেড়ে দেওয়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।


সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার পুলিশ পুরিদর্শক (তদন্ত) মনোজিত কুমার জানান, সৈয়দপুর বিমানবন্দর নির্মাণ কাজ চলমান। ঢাকা থেকে ট্রাকে প্রতিদিন অনেক রড নিয়ে যাওয়া হচ্ছে নির্মাণাধীন বিমানবন্দরে। কিছুদিন পূর্বে কৌশলে এক ট্রাক ড্রাইভার কারখানা থেকে রড নিয়ে গেলেও সৈয়দপুর যাননি। অন্যত্র বিক্রি করে দিয়ে এসেছেন। মাঝে মধ্যেই তিনি এই অপকর্ম করতেন। পথের মাঝে তিনি ট্রাকের নাম্বারপ্লেট পরিবর্তন করতেন।

এ বিষয়ে আদালতে মামলা দায়ের করা হয়। আদালত তদন্ত করে ব্যবস্থাগ্রহণ করতে নির্দেশ দেন সিরাজগঞ্জের সলঙ্গা থানাকে। পুলিশ তদন্ত শুরু করলে বেরিয়ে আসে অপকর্মের তথ্য। এই অপকর্মের প্রধান হোতা জয়পুরহাটের ড্রাইভারকে আটক করতে না পারলেও গাড়ির হেলপারকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।

জিজ্ঞাসাবাদে হেলপার জানান, ১২ মেট্রিক টন রড চুয়াডাঙ্গা জেলার ভোগাইল বগাদী গ্রামে বিক্রি করেছেন। যাদের কাছে বিক্রি করেছেন তাদেরকে চিহ্নিত করতে হেলপারকে সাথে নিয়ে চুয়াডাঙ্গা আসেন মামলার তদন্তকারী কর্মকর্তা সলঙ্গা থানার এস আই ব্রজেশ্বর বর্মন। তিনি রড কেলেঙ্কারি সিন্ডিকেটের সাথে জড়িত থাকার অভিযোগে ভোগাইল বগাদী হাটে অভিযান চালান। আটক করে সাথে নিয়ে যাওয়া হেলপারের চিনিয়ে দেওয়া মনোহারী দোকান মালিক ঝন্টুক ও একই গ্রামের সুইটকে আটক করে। পরে সন্ধ্যায় তাদের হাটবোয়ালিয়া ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। রাতে আটককৃতদের সাথে নিয়ে বিভিন্ন গ্রামে অভিযান চালায়।

তদন্তকারী কর্মকর্তা ব্রজেশ্বর বর্মন সুইটকে আটকের কথা অস্বীকার করলেও প্রত্যক্ষদর্শী অনেকেই তাকে আটকের খবর নিশ্চিত করে।
এ সম্পর্কে কোন তথ্য দিতে অনীহা দেখিয়েছেন এস আই ব্র্রজেশ্বর বর্মণ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

৪৩ মিনিট আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

৪৪ মিনিট আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

১ ঘন্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

১ ঘন্টা আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

২ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

২ ঘন্টা আগে
ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

৩ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

৩ ঘন্টা আগে
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।