লগইন
সারা দেশের ন্যায় আলমডাঙ্গা উপজেলায় ৬৩ জন ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ২ শতাংশ জমিসহ গৃহ প্রদান
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ জুলাই, ২০২২ | ১২:০০ রাত ৪৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

সারা দেশের ন্যায় আলমডাঙ্গা উপজেলায় ৬৩ জন ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ২ শতাংশ জমিসহ গৃহ প্রদান

মুজিববর্ষ উপলক্ষে সারা দেশের ন্যায় আলমডাঙ্গা উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ২ শতাংশ জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর এ উদ্বোধন প্রত্যক্ষভাবে উপভোগ করার জন্য আলমডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও স্থানীয় সরকারের উপ-পরিচালক সাজিয়া আফরিন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, পৌর মেয়র আলহাজ হাসান কাদির গনু, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, সহকারি কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অগ্নিসেনা মঈন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ জকু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছা, সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, খাদিমপুর ইউপি চেয়ারম্যান মোজাহিদুর রহমান লোটস, গাংনী ইউপি চেয়ারম্যান এমদাদ মুন্সি, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, ক্যাষিয়ার আলাউদ্দিন।

কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আখি, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর বারী, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমিন, ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান জাহাঙ্গীর আলম ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সুবিধা ভোগীরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও স্থানীয় সরকারের উপ-পরিচালক সাজিয়া আফরিনসহ অতিথিবৃন্দ তৃতীয় পর্যায়ে ২য় ধাপে আলমডাঙ্গা উপজেলায় ৬৩ জন ভূমিহীন ও গৃহীনদের মাঝে দুই শতক জমি ও দুই কক্ষ বিশিষ্ট ঘরের যাবতীয় দলিল সমূহ হস্তান্তর করেন। এছাড়াও আলমডাঙ্গা উপজেলায় ইতিপূর্বে প্রথম পর্যায়ে ৫০ জন, দ্বিতীয় পর্যায়ে ৪৫ জন এবং তৃতীয় পর্যায়ে প্রথম ধাপে ১৭ জন উপকার ভোগীদের মাঝে জমি সহ ঘর হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

১ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

১ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

২ ঘন্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

২ ঘন্টা আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

৩ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

৩ ঘন্টা আগে
ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

৪ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

৪ ঘন্টা আগে
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।