লগইন
সাতক্ষীরায় মাদক মুক্ত রাখতে মাঠে নেমেছে পুলিশ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ২১৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

খুলনা বিভাগ
সাতক্ষীরায় মাদক মুক্ত রাখতে মাঠে নেমেছে পুলিশ

সাতক্ষীরাকে মাদক মুক্ত রাখতে ডোপ টেস্ট করতে মাঠে নেমেছে পুলিশ। ইতোমধ্যে ভোমরা সীমান্ত এলাকায় মাদক ব্যবসায়ীদের শনাক্তের লক্ষে সাতক্ষীরা জেলা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়েছে। এসময় মাদকসেবি সন্দেহে ৩৮ জনকে আটক করা হয়।

গত বৃহস্পতিবার বিকালে ভোমরা সীমান্তবর্তী এলাকার পল্লী-শ্রী চৌ-রাস্তার মোড়, আলীপুর পাঁচানী মোড় ও গাঙ্গনীয়া ব্রিজ এলাকার তিনটি পয়েন্টে এ অভিযান চালানো হয়। এসময় ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের ভিত্তিতে আটক ৩৮ জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডোপ টেস্টের জন্য নেওয়া হয়। টেস্ট শেষে পজেটিভ ১৬ জন মাদকাসক্তকে সদর থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়।

এ বিষয়ে সাতক্ষীরা সদর সার্কেল মির্জা সালাহউদ্দিন জানান, সাতক্ষীরার বিভিন্ন থানা ও অন্যান্য জেলার মাদকসেবিরা ভোমরার সীমান্তবর্তী এলাকায় এসে মাদক সেবন করে আবার নিজ এলাকায় ফিরে যাচ্ছে এমন সংবাদে ভোমরা এলাকার তিনটি পয়েন্টে পৃথক অভিযান চালানো হয়। এসময় মাদকসেবি সন্দেহে ৩৮ জনকে আটক করে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং ডোপ টেস্টের মাধ্যমে ১৬ জনকে শনাক্ত করে সদর থানায় নেওয়া হয়।

তিনি আরও জানান, শনাক্ত ১৬ জন মাদকসেবির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে। এছাড়া এ মাদকসেবিদের নিকট যারা মাদক বিক্রি করেছে তাদের শনাক্তের কাজ চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মির্জা সালাহউদ্দিনের নেতৃত্বে সাতক্ষীরা পুলিশ লাইন্স ও সদর থানা পুলিশের ২০ জন সদস্যের সমন্বয়ে এই মাদক বিরোধী অভিযান চালানো হয়।

এতে আরও উপস্থিত ছিলেন- সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার জয়ন্ত সরকার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামানসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঝিনাইদহে জাতীয় যুবশক্তির ৯ সদস্যের নতুন জেলা কমিটি গঠন

৪৫ মিনিট আগে
ঝিনাইদহে জাতীয় যুবশক্তির ৯ সদস্যের নতুন জেলা কমিটি গঠন

কুষ্টিয়ায় বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি পেল ১০০ মেধাবী শিক্ষার্থী, দেওয়া হলো ২০ লাখ টাকা

৪৬ মিনিট আগে
কুষ্টিয়ায় বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি পেল ১০০ মেধাবী শিক্ষার্থী, দেওয়া হলো ২০ লাখ টাকা

প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

৪ ঘন্টা আগে
প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

প্রবাসীদের আইনি সুরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

৪ ঘন্টা আগে
প্রবাসীদের আইনি সুরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

মেহেরপুরেও ছিল তার সাংগঠনিক নেতৃত্ব

৫ ঘন্টা আগে
মেহেরপুরেও ছিল তার সাংগঠনিক নেতৃত্ব

মেহেরপুরের গাংনীতে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি হাসিবুল ইসলাম আটক

৫ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি হাসিবুল ইসলাম আটক

মেহেরপুরে সবজির দামে কিছুটা স্বস্তি, অপরিবর্তিত মাছ ও মাংসের বাজার

৬ ঘন্টা আগে
মেহেরপুরে সবজির দামে কিছুটা স্বস্তি, অপরিবর্তিত মাছ ও মাংসের বাজার

মেহেরপুর হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার জেলা বিএনপি

৬ ঘন্টা আগে
মেহেরপুর হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার জেলা বিএনপি

মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

১৭ ঘন্টা আগে
মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৮ ঘন্টা আগে
এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।