লগইন
শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনালেন বীর মুক্তিযোদ্ধা মইন উদ্দীন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ মার্চ, ২০২২ | ১২:০০ রাত ৪৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনালেন বীর মুক্তিযোদ্ধা মইন উদ্দীন

জীবনবাজী রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়া, মৃত্যুর মুখোমুখি হওয়া, সামান্যের জন্য বেঁচে যাওয়া, সহযোদ্ধাদের মৃত্যু প্রত্যক্ষ করার মত হৃদয়বিদারক মুক্তিযুদ্ধের ঘটনাবলি ও খন্ড খন্ড বিজয় অর্জনে নিজের অভিজ্ঞতার কথা শিক্ষার্থীদের শোনালেন বীর মুক্তিযোদ্ধা মইন উদ্দীন। তিনি চুয়্যাডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর গ্রামের সন্তান। মুজিব বাহিনির হয়ে মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখেছেন। তাঁর অসম বীরত্বের জন্য এলাকায় তিনি অগ্নিসেনা হিসেবে পরিচিত।


২৫ মার্চ সকাল থেকে দুপুর অবধি তিনি আলমডাঙ্গা সরকারি কলেজ, আলমডাঙ্গা সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের কীর্তিগাথা শোনান। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তিনি। বীর মুক্তিযোদ্ধা মইন উদ্দীন জানান, "দেশের প্রতি অপরিসীম ভালোবাসার টানে পরিবার-পরিজন ও নিজের জীবনের মায়া ত্যাগ করে ভারতে প্রশিক্ষণ নিতে গিয়েছিলাম। তখন উঠতি বয়স। ১৭ বছরের কিশোর। ১০ ম শ্রেণিতে পড়তাম। বাবা মার নিষেধ উপেক্ষা করেই পালিয়ে ভারতের দেরাদুনে প্রশিক্ষণ নিতে যায়। প্রশিক্ষণ শেষে মুক্তিযুদ্ধে যোগ দিই।" তিনি পাক বাহিনির সাথে একাধিক সম্মুখ যুদ্ধের বর্ণনা দেন। এ সকল যুদ্ধে জ্যীবন সঙ্কযতাপন্ন হওয়ার রোমহর্ষক বর্ণনা দেন।

আলমডাঙ্গা, চুয়াডাঙ্গাসহ বৃহত্তর কুষ্টিয়ার বিভিন্ন যুদ্ধে তাঁব বীরত্বপূর্ণ ভূমিকার বর্ণনা দেন। বর্ণনা দেন পাকিস্তানি বাহিনির হাতে নিহত সহযোদ্ধা আশুর লাশের সাথে করা অবর্ণনীয় নির্যাতনের হৃদয়বিদারক কাহিনি। বর্ণনা দেন দেশের সাথে, দেশের মানুষের সাথে রাজাকারদের জলদগম্ভীর শঠতার! বঙ্গবন্ধুকে চাক্ষুষ দেখার অবিস্মরণীয় মুহুর্তেরও বর্ণনা দেন শিক্ষার্থীদের নিকট। পরিশেষে শোনালেন, মুক্তিযুদ্ধ শুরুর বেশ কয়েক মাস আগেই আলমডাঙ্গা থানা চত্বরে প্রবেশ করে পাকিস্তানি পতাকা নামিয়ে তা পুড়িয়ে দেওয়ার অনিরুদ্ধ সাহসী কাহিনি। এ ঘটনায় এ ফায়ারিং স্কোয়াডে মৃত্যুর শাস্তির সমূহ আশঙ্কা থাকলেও অল্প বয়সের কারণে প্রাণে বেঁচে যান। ৬ মাসের কারাদÐ ভোগ করতে হয়েছিল। ঢাকায় পুলিশের গুলিতে নিহত শ্রমিকদের সমর্থনে বের হওয়া মিছিল থেকে তিনি এ অসম সাহসী ইতিহাস সৃষ্টি করেন। এ সময় তিনি এক সাগর রক্ত আর ত্রিশ লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে নতুন প্রজন্মকে যোগ্য হয়ে উঠতে আহ্বান জানান।


এ সময় আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষিবিদ গোলাম ছরোয়ার, আলমডাঙ্গা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

৫৯ মিনিট আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

১ ঘন্টা আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

১ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

২ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

২ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

৩ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৩ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

৪ ঘন্টা আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

৫ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

৬ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।