লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ অক্টোবর, ২০২৫ | ১২:০০ রাত ৯৬ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর ব্যক্তিগত উপহার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর ব্যক্তিগত উপহার মন্দির কমিটির হাতে তুলে দেন উপজেলার বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাবেক চেয়ারম্যান আসিরুল ইসলাম সেলিম। ১ অক্টোবর বুধবার তিনি নেতাকর্মিদের সাথে নিয়ে এ উপহার পৌছে দেন। গত ৩০ সেপ্টেম্বর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনের জন্য বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আলমডাঙ্গায় আসছিলেন। বৃষ্টির কারণে তিনি কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করে ফিরে যান। তার প্রতিনিধি হিসেবে উপজেলার বিএনপির সাবেক সাধারন সম্পাদক আসিরুল ইসলাম সেলিম নেতাকর্মিদের সাথে নিয়ে এ উপহার পৌছে দেন।

উপহার তুলে দেওয়ার সময় তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই দেশের প্রতিটি ধর্মের মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। শারদীয় দুর্গোৎসব কেবল হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আমাদের বাংলাদেশী সংস্কৃতির অংশ। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি বিশ্বাসী। ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সাহেব ব্যক্তিগতভাবে পূজা উদযাপন কমিটির জন্য উপহার পাঠিয়েছেন। বৃষ্টির কারণে তিনি সবগুলো পূজা মন্ডপে যেতে না পারলেও তাঁর শুভেচ্ছা ও আন্তরিকতা আপনাদের প্রতি রয়েছে। আমরা আশা করি, এ উৎসব সুন্দরভাবে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি বোরহান উদ্দিন, জেলা যুবদলের সহসভাপতি মাগরিবুর রহমান, খাসকররা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আক্তারুজ্জামান, জামজামি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক লিয়াকত আলী, বিএনপি নেতা নওজেস আলী, আব্দুল মজিদ, রফি উদ্দিন, মুনিয়ার মালিথা, আশরাফুল, আব্দুল ওয়াহেদ, আনিসুর রহমান, আব্দুল মালেক, আব্দুল হান্নান, উপজেলা যুবদলের রাসেদুজ্জামান, হাসিবুল, জেলা ছাত্রদলের সদস্য রাজু আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সামিমুল হাসান সানি, পৌর গণতন্ত্র পরিষদের সভাপতি শামীম রেজা সাগর,পৌর গণতন্ত্র পরিষদের সাধারন সম্পাদক শিমুল মালিথা, সদস্য সবুজ মিয়া, আকাশ আহমেদ, জিহাদ আহমেদ, আকাশ আলী, পৌর ছাত্রদলের জাহিদ হাসান প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন

আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন

৩ দিন আগে
আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু

আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু

৩ দিন আগে
আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী  দারুস সালাম

আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী দারুস সালাম

৪ দিন আগে
আলমডাঙ্গায় ‘অপহরণের নাটক সাজা‌নোর ৩০ দিন পর ফিরলেন ফারুক: জানা‌লেন আত্মগোপনের রহস‌্য

আলমডাঙ্গায় ‘অপহরণের নাটক সাজা‌নোর ৩০ দিন পর ফিরলেন ফারুক: জানা‌লেন আত্মগোপনের রহস‌্য

৪ দিন আগে
ইরানের ওপর ইসরায়েল-মার্কিন হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় কবিতাপাঠ ও সমাবেশ

ইরানের ওপর ইসরায়েল-মার্কিন হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় কবিতাপাঠ ও সমাবেশ

৫ দিন আগে
আলমডাঙ্গায় জামায়াতে ইসলামী পৌরসভার ৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে শতা‌ধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আলমডাঙ্গায় জামায়াতে ইসলামী পৌরসভার ৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে শতা‌ধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

৫ দিন আগে
আলমডাঙ্গায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ১ জন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি—ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি অ‌্যাড. রা‌সেল

আলমডাঙ্গায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ১ জন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি—ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি অ‌্যাড. রা‌সেল

৫ দিন আগে
আলমডাঙ্গা উপজেলা পরিষদে দুস্থ ও এতিমদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

আলমডাঙ্গা উপজেলা পরিষদে দুস্থ ও এতিমদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

৫ দিন আগে
প্রবাসী আয়ের টাকায় জমজমাট আলমডাঙ্গার ঈদবাজার

প্রবাসী আয়ের টাকায় জমজমাট আলমডাঙ্গার ঈদবাজার

৬ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।