লগইন
মোবাইল চুরির অপবাদে কিশোরকে নির্যাতন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ মে, ২০২১ | ০৬:০০ বিকাল ২৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মোবাইল চুরির অপবাদে কিশোরকে নির্যাতন

 ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোবাইল চুরির অপবাদে এক কিশোরের হাত পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। ১৩ বছর বয়সি নির্যাতিত ইয়াকুব ওই উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মেরাসানী গ্রামের মৃত মজলু ভূইয়ার ছেলে। এ ঘটনায় থানা পুলিশ সোমবার সকালে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মেরাসানী গ্রাম বাবুল মিয়া, মান্নান এবং শাহীন ওরফে মান্নাকে গ্রেফতার করেছে। আটককৃতদের বাড়ি পশ্চিম মেরাসানী গ্রামে।

গত রবিবার কিশোরের নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, কয়েকজন যুবক মিলে কিশোরটির হাত-পা বেঁধে নির্মম নির্যাতন করছে। এ সময় সে চিৎকার করলেও থেমে থাকেনি নির্যাতন। কিশোরের পরিবারের লোকজন জানায়, ইয়াকুবের বাবা না থাকায় সে পশ্চিম মেরাসানী গ্রামে তার নানার বাড়িতে থাকে। গত চারদিন আগে মেরাসানী গ্রামের রুবেলের বোন জামাইয়ের বাড়িতে মোবাইল চুরি ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার সন্দেহজনক ভাবে কিশোর ইয়াকুবকে কৌশলে ডেকে রুবেলের বাড়িতে নিয়ে যায়। পরে মোবাইল চুরির অপবাদে বাবু, মান্না, রুবেলসহ কয়েকজন মিলে হাত-পা বেঁধে মারধর করতে থাকে। পরে কিশোরটির কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন তার পরিবারকে খবর দিলে তাকে আহত অবস্থায় উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়। এ ঘটনায় রবিবার রাতে বিজয়নগর থানায় ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়ের করেন ইয়াকুবের নানী আরিজা বেগম। 

নির্যাতনে শিকার কিশোর ইয়াকুব বলেন, আমাকে চেয়ারের সাথে বেঁধে রেখে নির্যাতন করেছে। সে সাথে কারেন্টের শকও দেয়া হয়েছে। পরে আমাকে পরিবারের লোকজন এসে উদ্ধার করে। 

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, শিশু নির্যাতনের বিষয়টি পুলিশ গুরুত্বসহকারে দেখছে। ফেসবুকে ভিডিও দেখার পরই পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযানে নামে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আশাকরি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

এমপি আলী আজম

৪৭ মিনিট আগে
এমপি আলী আজম

রাজনৈতিক সহনশীলতার গুরুত্ব

৪৮ মিনিট আগে
রাজনৈতিক সহনশীলতার গুরুত্ব

ঝিনাইদহ কলেজের সার্বিক মানোন্নয়নে শিক্ষক-কর্মচারীদের সঙ্গে রাশেদ খাঁনের মতবিনিময়

১ ঘন্টা আগে
ঝিনাইদহ কলেজের সার্বিক মানোন্নয়নে শিক্ষক-কর্মচারীদের সঙ্গে রাশেদ খাঁনের মতবিনিময়

জিয়া পরিবারকে রক্ষায় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান কামরুল হাসানের

১ ঘন্টা আগে
জিয়া পরিবারকে রক্ষায় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান কামরুল হাসানের

গঠন প্রক্রিয়া, প্রধান সুপারিশ ও বিতর্ক

২ ঘন্টা আগে
গঠন প্রক্রিয়া, প্রধান সুপারিশ ও বিতর্ক

রাজনৈতিক অঙ্গনে তীব্র জল্পনা ও উত্তেজনা

২ ঘন্টা আগে
রাজনৈতিক অঙ্গনে তীব্র জল্পনা ও উত্তেজনা

আলমডাঙ্গায় থানা ও ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে ২৫ মামলা : ৮ মোটরসাইকেল ও ১টি অবৈধ যান আটক

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় থানা ও ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে ২৫ মামলা : ৮ মোটরসাইকেল ও ১টি অবৈধ যান আটক

আলমডাঙ্গায় হত্যা চেষ্টা মামলার আসামি হেবা ও ট্যাপেন্টাডলসহ শামীম রেজা গ্রেফতার

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় হত্যা চেষ্টা মামলার আসামি হেবা ও ট্যাপেন্টাডলসহ শামীম রেজা গ্রেফতার

পাবনায় বজ্রপাতে ছয়জনের মর্মান্তিক মৃত্যু, আহত আরও তিনজন

৪ ঘন্টা আগে
পাবনায় বজ্রপাতে ছয়জনের মর্মান্তিক মৃত্যু, আহত আরও তিনজন

কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত সামাজিক জোটের দ্বিতীয় দিনের সচেতনতামূলক ক্যাম্পেইন

৪ ঘন্টা আগে
কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত সামাজিক জোটের দ্বিতীয় দিনের সচেতনতামূলক ক্যাম্পেইন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।