লগইন
মেহেরপুরে বাস-ইটভাঙ্গা গাড়ীর মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত \ আহত ১৫
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ অক্টোবর, ২০২০ | ১২:০০ রাত ১০৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
মেহেরপুরে বাস-ইটভাঙ্গা গাড়ীর মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত \ আহত ১৫

মেহেরপুর প্রতিনিধি ঃ মেহেরপুরে দূরপাল্লার যাত্রীবাহি বাস ও ইটভাঙ্গার গাড়ীর মধ্যে মুখোমুখি সংঘর্ষে ওয়াসিম হোসেন (৩০) ও জাফর আলী (৩৫) নামের দু’জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহতরা হলেন-মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার ভোররাতে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি ও দিনদত্ত ব্রিজের অদূরে এ দূর্ঘটনা ঘটে।


জানাগেছে, বৃহস্পতিবার ভোর ৪ টারদিকে ওয়াসিম আলী ও জাফর আলী শ্যালোইঞ্জিন চালিত একটি ইটভাঙ্গা গাড়ীযোগে নিজ গ্রাম আমঝুপি থেকে যশোরের উদ্দেশ্যে রওনা হন। তারা গ্রাম থেকে আধা কিলোমিটার দূরে আমঝুপি- রাজনগর দিনদত্ত ব্রিজের নিকটে পৌঁছালে ঢাকা গামী রয়েল পরিবহন নামক একটি দূরপাল্লার যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ইটভাঙ্গা গাড়ীতে বসে থাকা ওয়াসিম ও জাফর ঘটনাস্থলেই মারা যান। আহত হয় বাসের প্রায়ই ১৫জন যাত্রি। আহতরা মেহেরপুর ও চুয়াডাঙ্গার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।


নিহতদের পারিবারিক সূত্র জানায় ওয়াসিম ও জাফর তাদের ইটভাঙ্গার গাড়ীতে নতুন শ্যালোইঞ্জিন লাগানোর জন্য যশোরে যাচ্ছিলেন।এদিকে ঘটনার খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ ও মেহেরপুর ফায়ার সার্ভিস দলের সদস্য ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।


মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, ঢাকা থেকে মেহেরপুরে ফেরার পথে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে এ দূর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ দু’টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। অপরদিকে ক্ষতিগ্রস্থ যান দু’টি উদ্ধারের কাজ চলছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

৩ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

৫ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

৬ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

৭ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

৮ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৮ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

৯ ঘন্টা আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।