লগইন
মেসি বার্সায় থাকলেই বার্তোমেউ পদত্যাগ করবেন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ আগস্ট, ২০২০ | ১২:০০ রাত ৩০৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

খেলাধুলা
মেসি বার্সায় থাকলেই বার্তোমেউ পদত্যাগ করবেন

বার্সেলোনা-মেসি বিচ্ছেদ নাটক এসে নতুন এক বাঁকে দাঁড়িয়েছে। স্পেনের টিভি ৩ প্রথম খবরটি জানায়, পরে এ ব্যাপারে নিশ্চিত হয়ে দৈনিক মার্কা জানিয়েছে, লিওনেল মেসি যদি প্রকাশ্যে বার্সেলোনায় থেকে যাওয়ার ঘোষণা দেন তা হলে বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ পদত্যাগ করবেন ।

মঙ্গলবার সন্ধ্যায় মেসি যখন ফ্যাক্সবার্তায় বোমাটি ফাটান যে তিনি বার্সেলোনা ছাড়তে চান এবং তাকে ছেড়ে দেওয়া হোক, তখন থেকেই বার্তোমেউয়ের ওপর চাপের পাহাড় জমেছে। মঙ্গলবার সন্ধ্যা থেকেই ন্যু ক্যাম্প ঘিরে বার্সেলোনা সমর্থকেরা প্রতিবাদ-বিক্ষোপ করছেন, বার্তোমেউয়ের মুন্ডুপাত করছেন। বার্সেলোনায় তার প্রতিদ্বন্দ্বী শিবির সব সমস্যার সমাধানস্বরূপ তার পদত্যাগ চাইছেন।

তার বিরুদ্ধে বার্সা বোর্ডে অনাস্থা ভোটের দাবি উঠেছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, বার্সেলোনার ইতিহাসের সেরা খেলোয়াড়টি যদি শেষ পর্যন্ত ক্লাব ছেড়ে চলেই যান, বার্তোমেউ কাতালানদের কাছে চিরদিনের জন্য ভিলেন বনে যাবেন। এই বহুমুখী চাপের কাছে নতিস্বীকার করেই অবশেষে তিনি শর্তসাপেক্ষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শর্তটা আর কিছুই নয়, মেসিকে প্রকাশ্যে বার্সেলোনায় থেকে যাওয়ার ঘোষণা দিতে হবে।

তবে মেসি আগেই বলে দিয়েছেন, ক্লাব সভাপতির পদত্যাগ কোনো সমাধান নয়। তার বিরুদ্ধে ওঠা কথিত অভিযোগও তিনি অস্বীকার করেছেন যে বার্সেলোনায় ক্ষমতার নিয়ন্ত্রণের ইচ্ছে তার কোনোকালেই ছিল না। তাই সভাপতির পদত্যাগে তার নিজের সুবিধা হবে, এটি তিনি কখনো মনে করেন না।

ওদিকে বার্তোমেউও নাছোড়, মেসিকে তিনি বিক্রি করবেন না। কারণ চুক্তির শর্ত অনুযায়ী গত ১০ জুন থেকে মেসি আগামী এক বছরের জন্য আবার বার্সেলোনার খেলোয়াড় হয়ে গেছেন। ফ্রি-এজেন্ট হিসেবে ক্লাব ছাড়ার কোনো সুযোগই তার নেই।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

৫ ঘন্টা আগে
তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

লাখো মানুষের প্রতিবাদ

৫ ঘন্টা আগে
লাখো মানুষের প্রতিবাদ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

৯ ঘন্টা আগে
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

১০ ঘন্টা আগে
১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

১০ ঘন্টা আগে
কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১৩ ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

১৩ ঘন্টা আগে
১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

১৪ ঘন্টা আগে
যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

১৪ ঘন্টা আগে
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।