লগইন
মুজিবনগরে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত -৪
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ সেপ্টেম্বর, ২০২১ | ০৬:০০ বিকাল ৩৩২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
মুজিবনগরে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত -৪

মুজিবনগর প্রতিনিধি ।মেহেরপুরের মুজিবনগরে দ্রুতগামী ২টি মটর-সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। আহত ৪ জনের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে মেহেরপুর ২৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

শনিবার দুপুর ২টার দিকে মেহেরপুর-মুজিবনগর প্রধান সড়কে মুজিবনগর উপজেলা গেট ও মুজিবনগর থানা গেটের মাঝামাঝি স্থানে এ দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন- জয়পুর হাটের দিলিপ হরিজনের ছেলে বকুল (২৭), মেহেরপুরের বামনপাড়ার অজয়ের ছেলে তাপস (২২) ও মেহেরপুর হালদারপাড়ার সোহেলের ছেলে রামা (২০) এবং মুজিবনগর উপজেলার পুরন্দরপুর গ্রামের নাসির উদ্দীনের ছেলে মফিজুল (২৭)।

মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম জানান, মফিজুল মুজিবনগর থেকে নিজ গ্রাম পুরন্দরপুরে মটর-সাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় মেহেরপুরের দিক থেকে বকুল, তাপস ও রামা মটর-সাইকেল যোগে দ্রুতগতিতে মুজিবনগরের দিকে যাওয়ার সময় মফিজুলের গাড়ির সাথে ধাক্কা লাগে। এসময় মটর সাইকেল দু’টি রাস্তার উপর ছটিকে পড়ে সবাই আহত হন।

পরে মুজিবনগর থানার এসআই ইকবাল ও এএসআই আক্তার দেখতে পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এদের ভিতর মফিজুল, তাপস ও রামার অবস্থা আশংখ্যাজনক হওয়ায় তাকে মেহেরপুর ২৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এদের মধ্যে মফিজুলের অবস্থা অশংকাজনক হওয়ায় তাকে মেহেরপুর থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

যুদ্ধক্ষেত্রে বাংলাদেশিদের বাধ্য করার খবরে চরম উদ্বেগ

২৩ মিনিট আগে
যুদ্ধক্ষেত্রে বাংলাদেশিদের বাধ্য করার খবরে চরম উদ্বেগ

পাসের হার ৪০.৫৫ শতাংশ, জিপিএ-৫ ৪২

১ ঘন্টা আগে
পাসের হার ৪০.৫৫ শতাংশ, জিপিএ-৫ ৪২

জামায়াতের বিরুদ্ধে যুবদলের তীব্র প্রতিবাদ

১ ঘন্টা আগে
জামায়াতের বিরুদ্ধে যুবদলের তীব্র প্রতিবাদ

রাজধানীর ছয়টি রুটে পুরোনো বাস দিয়ে কোম্পানিভিত্তিক সেবা শুরু রোববার থেকে

৩ ঘন্টা আগে
রাজধানীর ছয়টি রুটে পুরোনো বাস দিয়ে কোম্পানিভিত্তিক সেবা শুরু রোববার থেকে

শিডিউল জটিলতায় প্রযোজকের অভিযোগ

৩ ঘন্টা আগে
শিডিউল জটিলতায় প্রযোজকের অভিযোগ

প্রেমের টানাপোড়েন ও পরিবারের চাপ: আলমডাঙ্গার পাইকপাড়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা, প্রেমিক পলাতক

৪ ঘন্টা আগে
প্রেমের টানাপোড়েন ও পরিবারের চাপ: আলমডাঙ্গার পাইকপাড়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা, প্রেমিক পলাতক

আলমডাঙ্গা বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন : সভাপতি আরেফিন মিয়া মিলন, সম্পাদক আলা উদ্দিন ও কোষাধ্যক্ষ বেলাল হুসাইন

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন : সভাপতি আরেফিন মিয়া মিলন, সম্পাদক আলা উদ্দিন ও কোষাধ্যক্ষ বেলাল হুসাইন

কুমিল্লায় কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে ২৩৬ জন আটক, মুচলেকায় মুক্ত ১২৯

৬ ঘন্টা আগে
কুমিল্লায় কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে ২৩৬ জন আটক, মুচলেকায় মুক্ত ১২৯

পিছিয়ে পড়েও কলসিন্দুরকে হারিয়ে নারী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাঙ্গাইল

৭ ঘন্টা আগে
পিছিয়ে পড়েও কলসিন্দুরকে হারিয়ে নারী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাঙ্গাইল

বৈশ্বিক নিষেধাজ্ঞা এড়িয়ে যেভাবে আন্তর্জাতিক তহবিল গড়ে তুলছে উত্তর কোরিয়া

৭ ঘন্টা আগে
বৈশ্বিক নিষেধাজ্ঞা এড়িয়ে যেভাবে আন্তর্জাতিক তহবিল গড়ে তুলছে উত্তর কোরিয়া

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।