লগইন
মা ইলিশ রক্ষায় আকাশপথে হেলিকপ্টারে মনিটরিং
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ অক্টোবর, ২০২০ | ১২:০০ রাত ২১৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বাংলাদেশ
মা ইলিশ রক্ষায় আকাশপথে হেলিকপ্টারে মনিটরিং

দেশে মা ইলিশ রক্ষা অভিযানে জলপথের পাশাপাশি আকাশপথেও হেলিকপ্টার থেকে মনিটরিং করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম।

১৩ অক্টোবর বুধবার দুপরে চাঁদপুরের মতলব উপজেলায় মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান পরিদর্শনকালে জেলেদের সমাবেশে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যারা নিষেধাজ্ঞা অমান্য করবে তাদের ঠিকানা হবে জেলখানা। জেলেদের পর্যাপ্ত পরিমাণ ভিজিএফ সহায়তা করা হবে। অতীতের চেয়ে বরাদ্দ আরও বাড়ানো হবে।

ইলিশের উৎপাদন নিয়ে মন্ত্রী বলেন, ইলিশের উৎপাদন এমন জায়গায় নিয়ে যাব- যেখানে প্রত্যেক গ্রামে প্রত্যেক ঘরে ঘরে ইলিশ খেয়েও রফতানির মাধ্যমে উন্নয়নে ভূমিকা রাখবে।

এ সময় মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, নৌ-পুলিশ প্রধান ডিআইজি আতিকুল ইসলাম, মৎস্য অধিদফতরের মহাপরিচালক কাজী শামস আফরোজ, মৎস্য গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া, চাঁদপুর জেলা প্রশাসক মাজেদুর রহমান, পুলিশ সুপার মাহবুবুর রহমান, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কুদ্দুস, অতিরিক্ত পুলিশ সুপার (মতলব জোন) আহসান হাবিব, উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাস, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা, আওয়ামী লীগ নেতা কাজী মিজানুর রহমানসহ জেলা-উপজেলার মৎস্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৩ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৩ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১০ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১১ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১১ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১২ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১৩ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১৩ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।