লগইন
মসজিদে সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করতে পারবে
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ এপ্রিল, ২০২১ | ০৬:০০ বিকাল ১৪২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বাংলাদেশ
মসজিদে সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করতে পারবে

আসন্ন রমজানে দেশের সব মসজিদে তারাবির নামাজসহ পাঁচ ওয়াক্ত নামাজ চালু থাকবে। ইমাম, মুয়াজ্জিন, হাফেজসহ সর্বমোট ২০ জন মুসল্লি এতে অংশ নেবেন। সোমবার সন্ধ্যায় ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয় এতে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংক্রমণ পরিস্থিতিতে তারাবির নামাজে খতিব, ইমাম, হাফেজ, মুয়াজ্জিন ও খাদেমসহ সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করবেন। মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি ওয়াক্তেও সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করতে পারবে। এছাড়া জুমার নামাজে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ করতে হবে। 

এর সঙ্গে ইতিপূর্বে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জারিকৃত মসজিদে জুমা ও জামাত বিষয়ক নির্দেশনা কার্যকর থাকবে। এছাড়া রমজান মাসে ইফতার মাহফিলের নানে কোন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা যাবেনা।

করোনাভাইরাস নিয়ন্ত্রণে আগামী ১৪ এপ্রিল থেকে সারা দেশে সাত দিনের ‘কঠোর লকডাউন’ শুরু হচ্ছে। লকডাউনের পর দিন থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে।  

করোনার সংক্রমণ প্রতিরোধে দ্বিতীয় দফায় সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ যে প্রজ্ঞাপন জারি করেছে, তাতে ১৩ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। 

সেখানে জুমা ও তারাবি নামাজের বিষয়ে বলা হয়েছে— স্বাস্থ্যবিধি অনুসরণ করে জুমা ও তারাবি নামাজের জমায়েত বিষয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয় নির্দেশনা জারি করবে।

এর আলোকেই ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ নির্দেশনা জারি করে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় হত্যা চেষ্টা মামলার আসামি হেবা ও ট্যাপেন্টাডলসহ শামীম রেজা গ্রেফতার

১ মিনিট আগে
আলমডাঙ্গায় হত্যা চেষ্টা মামলার আসামি হেবা ও ট্যাপেন্টাডলসহ শামীম রেজা গ্রেফতার

পাবনায় বজ্রপাতে ছয়জনের মর্মান্তিক মৃত্যু, আহত আরও তিনজন

৭ মিনিট আগে
পাবনায় বজ্রপাতে ছয়জনের মর্মান্তিক মৃত্যু, আহত আরও তিনজন

কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত সামাজিক জোটের দ্বিতীয় দিনের সচেতনতামূলক ক্যাম্পেইন

৮ মিনিট আগে
কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত সামাজিক জোটের দ্বিতীয় দিনের সচেতনতামূলক ক্যাম্পেইন

ঢাকার ফুটপাত দখলে বার্ষিক ৩ হাজার কোটি টাকার চাঁদাবাজি, ভোগান্তিতে পথচারীরা

১০ ঘন্টা আগে
ঢাকার ফুটপাত দখলে বার্ষিক ৩ হাজার কোটি টাকার চাঁদাবাজি, ভোগান্তিতে পথচারীরা

বাঞ্ছারামপুরে বসুন্ধরা ফাউন্ডেশনের বিনা সুদে ৩০ লাখ টাকার ঋণ পেলেন ১৬৮ নারী

১০ ঘন্টা আগে
বাঞ্ছারামপুরে বসুন্ধরা ফাউন্ডেশনের বিনা সুদে ৩০ লাখ টাকার ঋণ পেলেন ১৬৮ নারী

রাজধানীর আইসিসিবি হেরিটেজে শুরু হলো ৮ সপ্তাহব্যাপী ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’

১১ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবি হেরিটেজে শুরু হলো ৮ সপ্তাহব্যাপী ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’

প্রধানমন্ত্রী

১১ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী

হাদিসের ৪টি শিক্ষণীয় ঘটনা

১২ ঘন্টা আগে
হাদিসের ৪টি শিক্ষণীয় ঘটনা

রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি প্রবেশ, প্রথম ইউনিট পরীক্ষামূলক উৎপাদনে যাচ্ছে নভেম্বরে

১২ ঘন্টা আগে
রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি প্রবেশ, প্রথম ইউনিট পরীক্ষামূলক উৎপাদনে যাচ্ছে নভেম্বরে

‘স্বৈরাচারের দোসর ও পরাজিত শক্তি নতুন চক্রান্তে লিপ্ত’

১৮ ঘন্টা আগে
‘স্বৈরাচারের দোসর ও পরাজিত শক্তি নতুন চক্রান্তে লিপ্ত’

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।